1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গল প্রেসক্লাবের সংবর্ধনায় উন্নয়নের অঙ্গীকার এমপি হাজী মুজিবের

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩৭ বার পঠিত

শ্রীমঙ্গল প্রেসক্লাবের সংবর্ধনায় উন্নয়নের অঙ্গীকার এমপি হাজী মুজিবের

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)-এর সম্মানে আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিলে তিনি উন্নয়ন ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন।

শনিবার (২৮ ফ্রেব্রুয়ারী) শ্রীমঙ্গল প্রেসক্লাব আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি হাজী মুজিব বলেন, শ্রীমঙ্গল একটি পর্যটননির্ভর অঞ্চল। এ পর্যটন নগরীকে আরও পরিচ্ছন্ন, নান্দনিক ও আধুনিক হিসেবে গড়ে তুলতে সাংবাদিক, প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, “শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের জনগণ আমাকে নির্বাচিত করেছেন—এ জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে চাই। আমাকে সহযোগিতা করবেন, যাতে আমি আপনাদের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে পারি।”

তিনি আরও উল্লেখ করেন, উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করা হবে। এলাকার অবকাঠামো উন্নয়ন, পর্যটন শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও সুধীজনরা এমপির বক্তব্যকে স্বাগত জানিয়ে উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার কথা তুলে ধরেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথি শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন,সহকারী কমিশনার ভূমি মুহিব উল্লাহ আকন,এএসপি জনাব ওয়াহিদ উজ্জামান রাজু, অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ দুরুদ আহমদ,,শ্রীমঙ্গল পৌর বিএনপির আহবায়ক শামীম আহমেদ,সদস্য সাইফুদ্দিন সিদ্দিকি সাবলু,মাহবুব রেজা টি স্টাফ এসোসিয়েশন সাবেক সভাপতি, মহি উদ্দিন আহবায়ক শ্রীমঙ্গল উপজেলা যুবদল,অধ্যাপক অবিনাশ আচার্য,মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিসলু আহমেদ চৌধুরী,শ্রী জহর তরফদার প্রধান শিক্ষক চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়,নিয়ামুল হক সাবেক সভাপতি উপজেলা ছাত্রদল,মশিউর রহমান রিপন সাবেক জেলা পরিষদের সদস্য,নিলয় রশিদ তন্ময় জেলা এনসিপি নেতা অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ইয়াসিন আরাফাত রবিন,সৈয়দ আবু জাফর সালাহউদ্দীন সভাপতি আ.ফ.ম আব্দুল হাই ডন সভাপতি প্রেসক্লাব।

তাঁদের উপস্থিতিতে সংবর্ধনা অনুষ্ঠানটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে এবং প্রশাসন, জনপ্রতিনিধি ও গণমাধ্যমের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে ইফতার মাহফিলের আয়োজনটি সম্পন্ন হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park