1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে নবনির্বাচিত এমপি হাজী মুজিবকে বিভিন্ন প্রতিষ্ঠানের শুভেচ্ছা

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৮৭ বার পঠিত

শ্রীমঙ্গলে নবনির্বাচিত এমপি হাজী মুজিবকে বিভিন্ন প্রতিষ্ঠানের শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার-৪ শ্রীমঙ্গল-কমলগঞ্জ নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)-এর সঙ্গে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও পেশাজীবী সংগঠনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) শ্রীমঙ্গল উপজেলার ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ আন্তরিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত এমপি হাজী মুজিব। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী সংগঠন এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
শুভেচ্ছা জানান ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, শ্রীমঙ্গল সরকারি কলেজ, শ্রীমঙ্গল আলিয়া মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ, বিটিআরআই পরিচালক, শ্রীমঙ্গল বিড অফিসার, পল্লী বিদ্যুৎ শ্রীমঙ্গল, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতি, শ্রীমঙ্গল প্রেসক্লাব, নিরাপদ সড়ক চাই, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, জগন্নাথ সেবা সংঘ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ (আশিদ্রোণ), ট্রাক-ট্যাংক লরি সংগঠন, রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলসহ আরও বহু সংগঠন।


এছাড়া সম্মিলিত সাংস্কৃতিক কর্মীবৃন্দ (বিজয় থিয়েটার), পরম যুব সংঘ, উদীচী, প্রান্তিক থিয়েটার, শ্রীমঙ্গল লেখক সমিতি, ভৈরব বাজার উচ্চ বিদ্যালয়, শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ, শ্রীমঙ্গল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভাগীয় শ্রম অধিদপ্তরের ডেপুটি ডাইরেক্টর, রামকৃষ্ণ সেবা শ্রম, দীপশিখা ইনস্টিটিউট শ্রীমঙ্গল, ১২২৩ শ্রমিক ইউনিয়ন, বস্ত্র সমিতি শ্রীমঙ্গলসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানিয়ে শ্রীমঙ্গলের সার্বিক উন্নয়ন, শিক্ষা ও সংস্কৃতি চর্চার প্রসার, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং অবকাঠামোগত উন্নয়নে সকলে মিলে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি হাজী মুজিব উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শ্রীমঙ্গলের মানুষের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে তিনি এলাকার উন্নয়ন ও জনকল্যাণে নিরলসভাবে কাজ করবেন। জনগণের প্রত্যাশা পূরণে তিনি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শেষ হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park