1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

ভাষা শহিদদের প্রতি জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা

  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩৩ বার পঠিত

ভাষা শহিদদের প্রতি জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা

মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ উপলক্ষে একুশের প্রথম প্রহরে মৌলভীবাজার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে জেলা পুলিশের পক্ষ থেকে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে বাংলাদেশ পুলিশ মৌলভীবাজার জেলার আয়োজনে মৌলভীবাজার কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের অমর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার নিশাত বিনতে রাইহান, জেলা বিশেষ শাখার ডিআইও-১ মোঃ আবুল কাসেম সরকার, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহিদদের আত্মত্যাগ স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাতৃভাষার মর্যাদা রক্ষা ও ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের সেবায় বাংলাদেশ পুলিশ সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park