1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শায়েস্থাগঞ্জে পাহাড়িকার ইঞ্জিন বিকল, সিলেটের সাথে ট্রেন যোগাযোগ বন্ধ

  • প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

বাংলাদেশ প্রতিক্ষণ অনলাইন ডেস্ক:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১:২০ মিনিটে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের কাছে পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়।
এমএ মজিদ নামে এক যাত্রী বলেন, সিলেটে যাওয়ার জন্য স্টেশনে এসে জানতে পারি ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। কাউন্টারে যোগাযোগ করলে টিকেট রিফান্ডের সুযোগ নাই বলে তারা জানান৷ এতে করে ভোগান্তির পাশাপাশি আর্থিক ক্ষতিরও সম্মুখীন হতে হয়েছে।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার লিটন চন্দ্র দে জানান, নোয়াপাড়া স্টেশন থেকে ১২:৫৩ মিনিটে ট্রেনটি ছেড়ে আসে। সেই হিসেবে শায়েস্তাগঞ্জ স্টেশনে ১:২৫ মিনিটে পৌছানোর কথা ছিলো। কিন্তু যান্ত্রিক গোলযোগের কারনে ট্রেনটি আউটার সিগন্যালে থেমে যায়। ফলে সিলেটের সাথে রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে। কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলা যাচ্ছে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park