1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে নবীন বরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৩ বার পঠিত

 

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ২০২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ ও মা সমাবেশ ২০২৬ গতকাল দুপুরে পৌর শহরের কালিঘাট রোডে অবস্থিত স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক মো. এহসানুল হক এর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্কুলে নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানানোর পাশাপাশি নবাগত শিক্ষার্থীদের
আনুষ্ঠানিকভাবে গোলাপ ফুল দিয়ে বরণ করা হয়। এসময় গোটা স্কুল ক্যাম্পাস ছিল উৎসবমুখর এবং সুসজ্জিত। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির) বলেন, সুশিক্ষা ও উন্নত ভবিষ্যতের ভিত্তি স্থাপনে আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রতিবদ্ধ। আমরা শুধু নির্ধারিত পাঠ্যপুস্তক বা সিলেবাস শেষ করার মধ্যেই আমাদের দায়িত্ব সীমাবদ্ধ রাখি না, বরং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক বিকাশেও সমান গুরুত্ব দেই। নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষ করে তুলতে চালু করা হয়েছে স্পেশাল ইংলিশ কেয়ার। ছাত্র-ছাত্রীদের সুপ্ত প্রতিভা ও সৃজনশীল মেধা বিকাশে চালু করা করা হয়েছে সাপ্তাহিক বিষয়ভিত্তিক সভাসহ কো-কারিকুলাম অ্যাক্টিভিটি। কেবল গতানুগতিক শিক্ষা নয়; শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা বিকাশে এবং নৈতিক ও মানবিক মূল্যবোধে বলিয়ান করে তুলতে এ প্রতিষ্ঠান বদ্ধপরিকর। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান শিক্ষক আরো বলেন, আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের দক্ষ ও সুনগরিক তৈরি করতে হবে। শিক্ষার্থীদের সামনে রয়েছে অফুরন্ত সম্ভাবনা জ্ঞানার্জন, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণ এবং নিজের প্রতিভাকে বিকশিত করার সুযোগ। সময়কে মূল্য দাও, শৃঙ্খলা বজায় রাখো, শিক্ষকদের সম্মান করো এবং বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলো। বড় স্বপ্ন দেখো ও সৎ পথে এগিয়ে চলো। শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন স্কুলের অতিথিবৃন্দ ও শিক্ষকমন্ডলী। অনুষ্ঠানে স্কুল শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আফসার মিয়া, মঈন উদ্দিন মুন্সি মুহিন, সাইফুল ইসলাম চৌধুরী, কাওছার আহমদ স¤্রাট, জয়া রবি দাশ, তাসলিমা জান্নাত চৈতি, তাসনিম রহমান তৃষা, হাফিজা আক্তার এবং নুরজহান আক্তার। অনুষ্ঠানে শিক্ষার্থী এবং অভিভাবকদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের শিশুরা আগামী দিনের স্বপ্ন। প্রত্যকটি শিশুকে সুশিক্ষায় শিক্ষিত করা আমাদের দায়িত্ব। শিশুদেরকে উদ্যমী করে গড়ে তুলতে হবে। যাতে তারা আগামীর বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও শিক্ষার্থীদের মানসিক বিকাশে অভিভাবকদের গুরুত্ব দেয়ার অনুরোধ জানান অতিথিবৃন্দ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের নৈতিকতা, পড়ালেখার মানোন্নয়ন, শৃঙ্খলা ও আলোকিত ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের করণীয় ও ভূমিকা নিয়ে আলোকপাত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park