1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে চা শ্রমিকদের ভোটার উদ্বুদ্ধকরণ সভা

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ১৩৮ বার পঠিত
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে চা শ্রমিকদের নিয়ে ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টায় শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের ফুলছড়া চা বাগান মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, মৌলভীবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌহিদুজ্জামান পাভেল।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. মামুনুর রশীদ, ফিনলে চা কোম্পানির বালিশিরা ডিভিশনের জেনারেল ম্যানেজার মো. সালাউদ্দিন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি পংকজ কন্দ, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম।
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রধান অতিথি মৌলভীবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌহিদুজ্জামান পাভেল বলেন, ‘‘নির্বাচন একটি গণতান্ত্রিক দেশের মেরুদণ্ড। চা বাগানের প্রতিটি শ্রমিকের ভোট অত্যন্ত মূল্যবান। আপনারা যাতে নির্বিঘ্নে, নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য প্রশাসন বদ্ধপরিকর। তিনি ভোটারদের সচেতন হয়ে সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান জানান।’’
এছাড়াও সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ফিনলে চা বাগান কর্তৃপক্ষ, বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park