1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

সীমান্ত সুরক্ষা ও আসন্ন নির্বাচন নির্বিঘ্ন রাখতে বিজিবির কঠোর নজরদারি

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ১০০ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি
সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদক দমন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কঠোর নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ উপলক্ষে শ্রীমঙ্গলে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিং করেছে বিজিবি উত্তর-পূর্ব রিজিয়ন।
বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা, চোরাচালান ও মাদক দমন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এসব কার্যক্রম জনসম্মুখে তুলে ধরতে বুধবার শ্রীমঙ্গল ব্যাটালিয়ন ৪৬ বিজিবির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় প্রেস ব্রিফিং।
গত ১ নভেম্বর ২০২৫ থেকে এখন পর্যন্ত সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭২ জন আসামিসহ প্রায় ১৬৪ কোটি টাকার চোরাচালানী মালামাল এবং সাড়ে ৫ কোটি টাকার মাদকদ্রব্য আটক করা হয়েছে। এছাড়াও উদ্ধার করা হয়েছে বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক।”
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বিজিবি উত্তর-পূর্ব রিজিয়নের দায়িত্বপূর্ণ প্রায় ১,২০৪ কিলোমিটার সীমান্ত এলাকায় চারটি সেক্টরের অধীনে ১৩টি ইউনিট নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছে। “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বিজিবি প্রস্তুত। ১৭টি জেলার ৯২টি সংসদীয় আসনে আইন-শৃঙ্খলা রক্ষায় আমাদের সদস্যরা দায়িত্ব পালন করবে।”
নির্বাচনকে কেন্দ্র করে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি ড্রোন ও বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে বিজিবি। ভোটকেন্দ্রগুলোর রেকি কার্যক্রমও চলছে। নির্বাচনকালীন সময়ে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা প্রশাসন, সেনাবাহিনী ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।”
সার্বিকভাবে আসন্ন নির্বাচন ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ, বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং মৌলভীবাজার জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park