1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

কুলাউড়ায় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৪সদস্য গ্রেপ্তার, লুন্ঠিত মালামাল উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ১১৩ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় সশস্ত্র ডাকাতির ঘটনায় পুলিশের তাৎক্ষণিক অভিযানে ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার হয়েছে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, লুটকৃত একটি মোটরসাইকেল, নগদ টাকা, মানিব্যাগ, মোবাইল ফোন ও বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১২ জানুয়ারি) রাত আড়াইটার দিকে কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের বাগান বাড়ি সংলগ্ন পাকা রাস্তায় জনৈক মো. লাল মিয়া দোকান বন্ধ করে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে একদল সশস্ত্র ডাকাত তার পথরোধ করে লোহার রড ও ধারালো ছুরি দেখিয়ে তাকে মারধর করে।
পরে তার কাছ থেকে একটি মোবাইল ফোন, নগদ ৫,৬০০ টাকা সম্বলিত মানিব্যাগ এবং একটি ইধলধল ঈঞ১০০ মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে একটি সাদা ও মেরুন রঙের মাইক্রোবাসে পালিয়ে যায়।
খবর পেয়ে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্লাসহ থানার একটি টিম দ্রুত ডাকাত দলের পিছু নেয় এবং কাদিপুর ইউনিয়নের চুনঘর এলাকায় একটি সাদা ও মেরুন রঙের মাইক্রোবাস আটক করে ৪ জন ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কুলাউড়া থানাধীন ৬নং কাদিপুর ইউনিয়নের মনসুর গ্রামের জুবেল আহমেদ ওরফে জুবলা (৩৩), ব্রাহ্মণবাজার ইউনিয়নের দাউদপুর গ্রামের মো. দেলোয়ার হোসেন (২৯), ৪নং জয়চন্ডী ইউনিয়নের ঘাগটিয়া-কোঁটাগাঁও এলাকার মো. নাজিম মিয়া (২৫) ও সুনামগঞ্জ জেলার ছাতক নরাই বাজার এলাকার মো. জাকির হোসেন (৩২)।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে একটি কালো মানিব্যাগসহ নগদ ১,৬১০ টাকা, একটি ইধলধল ঈঞ১০০ মোটরসাইকেল, চারটি ধারালো ছুরি, একটি লোহার পাইপ, একটি লোহার রড, একটি প্লাস এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস।
কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। অপর এক ডাকাতকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এর মধ্যে জুবেল আহমেদ, দেলোয়ার হোসেন ও নাজিম মিয়ার বিরুদ্ধে পূর্বে ডাকাতি ও চুরির একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park