1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে আঞ্চলিক পর্যায়ে শাপলা কাব অ্যাওয়ার্ড মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ১২৪ বার পঠিত

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের পরিচালনায় এবং বাংলাদেশ স্কাউটস শ্রীমঙ্গল উপজেলার ব্যবস্থাপনায় ২০২৫ সালের শাপলা কাব অ্যাওয়ার্ড মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় শ্রীমঙ্গল উপজেলার চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই পরীক্ষার লিখিত ও মৌখিক মূল্যায়ন পর্ব সম্পন্ন হয়। মূল্যায়ন পরীক্ষায় শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার মোট ৩৮ জন পরীক্ষার্থী শাপলা কাব পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষাকেন্দ্রে হল পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের লিডার ট্রেইনার মোঃ ফয়জুর রহমান চৌধুরী এবং সিলেট অঞ্চলের এএলটি চিত্ত রঞ্জন পাল। কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন এএলটি কমিশনার, গোয়াইনঘাট উপজেলার, মোঃ আহমদুল কিবরিয়া বকুল। এছাড়া কক্ষ পরিদর্শন করেন বাংলাদেশ স্কাউটস শ্রীমঙ্গল উপজেলা শাখার সম্পাদক ও কেন্দ্রের সমন্বয়কারী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী এবং বাংলাদেশ স্কাউটস শ্রীমঙ্গল উপজেলার কমিশনার ও বিরাইমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার জাকির হোসেন। এ বিষয়ে খন্দকার জাকির হোসেন জানান, শ্রীমঙ্গল উপজেলার ১৩টি বিদ্যালয় থেকে ৩৬ জন এবং কমলগঞ্জ উপজেলার একটি বিদ্যালয় থেকে ২ জন শাপলা কাব অ্যাওয়ার্ড মূল্যায়ন পরীক্ষা অংশ গ্রহণ করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park