1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

চাঁদপুরে যুক্তরাজ্য প্রবাসীর ওপরনৃশংস সশস্ত্র হামলা, অবস্থা আশঙ্কাজনক!

  • প্রকাশের সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১৪১ বার পঠিত

comilla medical college

নিজস্ব প্রতিবেদক:চাঁদপুর জেলার চাঁদপুর সদর উপজেলার পুরান বাজার এলাকায় যুক্তরাজ্য প্রবাসী মুহাম্মদ মোশারফ হুসাইনের ওপর ভয়াবহ ও নৃশংস সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।গত বুধবার সন্ধ্যার দিকে সংঘটিত এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসক সূত্রে জানা গেছে, বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

আহত মুহাম্মদ মোশারফ হুসাইন মৃত মোহাম্মদ হানিফ প্রধানীয়ার ছেলে এবং তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করে আসছেন। সম্প্রতি ঈদ-উল-ফিতর উদযাপনের জন্য দেশে ফেরেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় পাল বাজার এলাকা থেকে ব্যাটারি চালিত অটোরিকশাযোগে নিজ বাড়িতে ফেরার পথে হঠাৎ করে ৪–৫ জনের একটি সশস্ত্র দল তার পথরোধ করে। হামলাকারীরা মুখ ঢাকা অবস্থায় ছিল এবং প্রথমে তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

একপর্যায়ে সন্ত্রাসীরা লাঠি ও হকিস্টিক দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। অটোরিকশা থেকে তাকে রাস্তায় ফেলে দিয়ে পা থেকে মাথা পর্যন্ত নির্মমভাবে আঘাত করা হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, হামলাকারীরা তাদের হাতে থাকা ধারালো দা ও ছুরি দিয়ে বারবার কোপানোর চেষ্টা করে।এলোপাতাড়ি আঘাতে তার শরীরের একাধিক স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়, বাম হাতে গুরুতর জখম হয় এবং তিনি রাস্তায় পড়ে ছটফট করতে থাকেন। অতিরিক্ত রক্তক্ষরণে একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে সন্ত্রাসীরা তাকে মৃত ভেবে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

পরে স্থানীয় পথচারীরা তাকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে তাৎক্ষণিকভাবে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

হামলার পর সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলোমুহাম্মদ মোশারফ হুসাইন সম্পূর্ণ একা ও নিরাপত্তাহীন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের কোনো সদস্য এখনো তাকে হাসপাতালে দেখতে যাননি। এতে স্পষ্টভাবে বোঝা যায়, নিজ জন্মভূমিতেই তার জীবন কতটা অনিরাপদ হয়ে পড়েছে।

এলাকাবাসীর দাবি, মুহাম্মদ মোশারফ হুসাইন একজন শান্তিপ্রিয় মানুষ এবং ব্যক্তিগতভাবে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। তবে তার সঙ্গে পারিবারিক বিরোধের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। জানা গেছে, তার আপন মামা ইউসুফ আলি পাটোয়ারি চাঁদপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির হিসেবে পরিচিত। পারিবারিক ও সামাজিক বিভিন্ন বিষয়ে, বিশেষ করে ভিন্ন ধর্মের এক নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশ বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।

অনেকের মতে, এই দীর্ঘদিনের বিরোধই তাকে প্রকাশ্যে হত্যা করার উদ্দেশ্যে পরিকল্পিত হামলার দিকে ঠেলে দিয়েছে। প্রকাশ্য রাস্তায় এমন নৃশংস হামলা তার জীবনের ওপর সরাসরি হুমকিরই বহিঃপ্রকাশ।

এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাহার মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি পারিবারিক বিরোধজনিত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park