1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে বাল্যবিবাহ প্রতিরোধ কার্যক্রমের উদ্বোধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ১৯৯ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাল্যবিবাহ প্রতিরোধে কার্যক্ষম শুরু করেছে বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন শ্রীমঙ্গল শাখা।
সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় সংগঠনের মহাসচিব কবি রবিউল ইসলাম সোহেল শ্রীমঙ্গল কার্যালয় পরিদর্শনে আসলে তাকে দেওয়া এক সংবর্ধনা সভায় এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন।
সংগঠনের সভাপতি সভাপতি মুছাদ্দিক আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চুর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব কবি রবিউল ইসলাম সোহেল বলেন, “মানবাধিকার রক্ষা ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে আমাদের সবাইকে নিরলসভাবে কাজ করে যেতে হবে। সমাজ থেকে অন্যায়, অবিচার ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি দূর করতে সংগঠিত আন্দোলন প্রয়োজন।”
এসময় তিনি বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ, প্ল্যাকার্ড প্রদর্শন ও ভয়েস কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কো-অর্ডিনেটর নাজমুল ইসলাম, সংগঠনের সহ-সভাপতি গোলাম রহমান মামুন, সহ-সভাপতি ইনাম উল্লা খাঁন, সহ-সভাপতি সিরাজুল ইসলাম সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, সহ-সাধারন সম্পাদক আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মুহিবুর রহমান জুয়েল, দপ্তর সম্পাদক সালাউদ্দিন দুলাল, সহ-দফতর সম্পাদক আশিস রবিদাস প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park