1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

কবিতা সাহিত্য’ই পারে ভ্রষ্ট সমাজের পংকীলতা দূর করতে।

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ৩৯৭ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ একমাত্র কবিতা সাহিত্য’ই পারে ভ্রষ্ট সমাজের সকল পংকীলতা দূর করতে। কবিতা সাহিত্যের সৌন্দর্যের বুনন মানুষকে অনেক কিছু শিক্ষা দেয়। কথাগুলো বলছিলেন সাহিত্য জগতের এক দিকপাল বর্তমান ইউকে’ প্রবাসী লেখক ও কবি তাবেদার রসুল বকুল।
০১লা জানুয়ারি-২০২৬ খ্রিঃ বৃহস্পতিবার বেলা ০১ টায় সিলেটের এক অভিজাত হলে অনুষ্ঠিত সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। কবি ও মানবাধিকার সংগঠক সুহেনা আক্তার হেনা কর্তৃক লিখিত এবার ২য় কবিতার বই জুঁই প্রকাশ থেকে প্রকাশিত “শব্দের ভেতর আমি” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের প্রবীণ গুণী ব্যক্তিত্ব লেখক ও রোটাঃ আব্দুল হাফিজ আবু চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সৃজনশীল কবি ও লেখক শিপারা বেগম শিপা ও সাংবাদিক ক্বারী মোঃ শরিফ।
রোটাঃ নুরুল ইসলাম রুপনের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখেন সমাজসেবী আব্দুল মোমেন, হামিদা জাহান, রুবেল আহমদ, সবুজ শ্যামল কুলাবসহ আরও সাহিত্যপ্রেমীরা।
এর পূর্বে একই স্থানে সমাজসেবায় মানবিক ফাউন্ডেশনের এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ সভাপতি রোটাঃ আব্দুল হাফিজ আবু চৌধুরীর সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক সুহেনা আক্তার হেনা, নিজ সংগঠনের চলমান ও আগামী দিনের লক্ষ্য উদ্দ্যেশ্য ও কর্মপরিকল্পনা এবং বিভিন্ন জরুরি বাস্তবায়ন নিয়ে আলোচনা ও সিদ্বান্ত গ্রহন করেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park