1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

শ্রীমঙ্গলে বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় ৪ দিন দিনব্যাপী বইমেলার উদ্বোধন

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২৬৯ বার পঠিত

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:
বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে চায়ের রাজধানী শ্রীমঙ্গলে শুরু হয়েছে চার দিনব্যাপী বইমেলা। বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায় শ্রীমঙ্গল উদয়ন উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে বই মেলার উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের প্রভাষক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. সাইফুল ইসলাম, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, পৌরসভার প্রকৌশলী মো. জহিরুল ইসলাম,
ভ্রাম্যমান বইমেলার ইনচার্জ অমিত চক্রবর্তী, সংগঠক জান্নাতুল নাঈম, স্থানীয় সংগঠক বিকাশ দাশ বাপন, বিক্রয় কর্মকর্তা মো. সোহেল সরকার প্রমুখ।
এ সময় স্থানীয় সাহিত্যপ্রেমী, লেখক, পাঠক, সংস্কৃতিকর্মী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান বইমেলার ইনচার্জ অমিত চক্রবর্তী জানান, এবারের মেলায় ১৫০টি প্রকাশনীর প্রায় ১০ হাজার বই প্রদর্শিত হচ্ছে। দেশি-বিদেশি লেখকদের জনপ্রিয় উপন্যাস, গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক, জীবনী, ভ্রমণকাহিনি, ধর্ম, দর্শন, বিজ্ঞান, সায়েন্স ফিকশন, ভৌতিক উপন্যাস, রূপকথা, স্বাস্থ্য, রান্না, ব্যায়াম, কম্পিউটার, শিশুতোষ ও ছড়ার বইসহ নানা বিষয়ভিত্তিক গ্রন্থ রয়েছে।
বইমেলা চলবে ১৫ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীরা বইমেলা উপভোগ করতে পারবেন।
আগামী ১৭ অক্টোবর মেলার অংশ হিসেবে অনুষ্ঠিত হবে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park