
নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ-সম্পাদক, দৈনিক আনন্দবাজার ও ইংরেজি দৈনিক মর্নিং গোলারি পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি এম মুসলিম চৌধুরীর শ্বশুর মো. আব্দুর রহমান শেখ (৬০) আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি গত শনিবার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর সদর উপজেলার উত্তর বালিয়া উনার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুরণ করেন।
আছরের নামাজের পরে নিজ বাড়িতে উনার জানাযা শেষে পরিবারিক কবরস্তানে দাফন করা হয়। জানাযা নামাজে আত্মীয়-স্বজন এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ অসংখ্যা মুসল্লীরা অংগ্রহণ করেন। উনার মৃত্যুতে শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্যসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।