1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

রোশনী পলি ফাইবার কারখানায় নারী শ্রমিকের মৃত্যুতে পরিবারকে ১২ লক্ষ টাকা সহায়তা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের রোশনি পলি ফাইবার প্লাস্টিক কারখানায় ট্রলিচাপায় নিহত নারী শ্রমিক মার্জিয়া বেগমের (৪০) পরিবারকে কোম্পানির পক্ষ থেকে ১২ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে।
নিহত মার্জিয়া বেগম উপজেলার ভূনবীর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রাজপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। গত ৩ ডিসেম্বর সকাল ৮টার দিকে কারখানার ভেতরে মালামাল পরিবহন ট্রলির ধাক্কায় তিনি মারা যান।
রোশনি পলি ফাইবার ইন্ডাস্ট্রিজের লিগ্যাল অ্যাডভাইজর ব্যারিস্টার সাদমান মোস্তফা জানান, মার্জিয়া বেগম প্রায় চার মাস ধরে অস্থায়ী কর্মী হিসেবে কারখানায় কর্মরত ছিলেন। শ্রম আইনে নির্ধারিত ক্ষতিপূরণ ২ লাখ টাকা হলেও তিনি পাঁচজন অপ্রাপ্তবয়স্ক সন্তান রেখে যাওয়ায় মানবিক বিবেচনায় অতিরিক্ত ১০ লাখ টাকা প্রদান করা হয়।
গতকাল শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিহতের পরিবারের কাছে চেকের মাধ্যমে পুরো অর্থ হস্তান্তর করা হয়েছে। সন্তানের ভবিষ্যৎ নিরাপত্তার কথা বিবেচনা করে ক্ষতিপূরণের অর্থ কৃষি ব্যাংক শ্রীমঙ্গল শাখায় এফডিআর হিসেবে জমা রাখা হয়েছে।
নিহতের ভাই আইয়ুব আলী জানান, ‘আমার বোন জামাই আর আমি চেক গ্রহণ করেছি। ক্ষতিপূরণের অর্থ ব্যাংকে জমা রাখা হয়েছে। আমরা এতে সন্তুষ্ট।’
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঐদিন সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। পরিবারের দাবি অনুযায়ী কোম্পানি ১২ লাখ টাকার ক্ষতিপূরণ প্রদান করেছে। আমরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park