1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক সম্বয়ে ”হারমোনিয়াম ফেস্টিভ্যাল উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্যের সমন্বয়ে আয়োজিত ‘হারমোনি ফেস্টিভ্যাল’ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহযোগিতায় র‌্যালিতে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (এসিল্যান্ড) মহিবুল্লাহ আকনসহ স্থানীয় বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।
আগামী ১৮ থেকে ২০ ডিসেম্বর শ্রীমঙ্গলের ফুলছড়া চা-বাগান মাঠে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে হারমোনি ফেস্টিভ্যাল। দেশে দ্বিতীয়বারের মতো আয়োজিত এই উৎসবে খাসিয়া, গারো, মণিপুরি, ত্রিপুরা, সাঁওতাল, ওঁরাও, মুন্ডা, ভূঁইয়া, বাড়াইক, কন্দ, রাজবল্বব, খাড়িয়া, রিকিয়াসন, বুনারজি, ভুমিজসহ শ্রীমঙ্গল ও আশপাশের এলাকার বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অংশ নেবেন। উৎসবে প্রদর্শিত হবে প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব ঐতিহ্যবাহী নৃত্য ও সংস্কৃতি।
খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক ‘ডিয়া কেরছা’ ও মালা পরিধানের মাধ্যমে নৃত্য পরিবেশনা, তীর-ধনুক প্রতিযোগিতা, তৈলাক্ত বাঁশে ওঠা (কিউ থেনেং), ‘সীয়াট বাটু’ (গুলতি খেলা) দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ। ত্রিপুরা জনগোষ্ঠীর কাথারক, বেসু, জুম নৃত্য, এবং গারো জনগোষ্ঠীর আমোয়দেব, গ্রীক্কা নাচ, চাওয়ারী সিক্কা ও মান্দি নাচও উৎসবের বৈচিত্র্যপূর্ণ পরিবেশনার অংশ। পাশাপাশি মণিপুরীদের বিখ্যাত রাসলীলা, পুং চালোম (ঢোল নৃত্য) এবং সিলেটের ঐতিহ্যবাহী ধামাইল নৃত্যও মঞ্চে উপস্থাপন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park