1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ২০৬ বার পঠিত

 

স্টাফ রিপোর্টারঃ শ্রীমঙ্গলে বিশ্ব মানবাধিকার দিবস ২০২৫ উদযাপন বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় মানবাধিকার কর্মীদের অংশগ্রহণ। বুধবার ১০ ডিসেম্বর ২০২৫, বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার ঐক্য পরিষদ, শ্রীমঙ্গলের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “মানবাধিকার—শান্তির পথ” প্রতিপাদ্যকে ধারণ করে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে পুরো শহরে ছিল উৎসবমুখর পরিবেশ। সকাল ৯টা ৩০ মিনিটে চৌমুহনী থেকে র‍্যালিটি শুরু হয়ে রেলস্টেশন, হবিগঞ্জ রোড ও মৌলভীবাজার রোড প্রদক্ষিণ শেষে আবার চৌমুহনীতে এসে শেষ হয়। র‍্যালিতে মানবাধিকার কর্মী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‍্যালি শেষে চৌমুহনী চত্বরে আয়োজন করা হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আমজাদ হোসেন বাচ্চু, সভাপতি, মানবাধিকার ঐক্য পরিষদ শ্রীমঙ্গল। সঞ্চালনায় ছিলেন সাইদুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক। স্বাগত বক্তব্য দেন মোঃ নাছির আহমেদ, সাংগঠনিক সম্পাদক। সভায় বক্তব্য রাখেন—ফকরুল আহম্মেদ, সহসভাপতি, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন শ্রীমঙ্গল, ফারুক খান, সভাপতি, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীমঙ্গল, মুহিবুর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন শ্রীমঙ্গল শাহ্ মসুদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক, ইন্টারন্যাশনাল ডায়ালগ এইড ফাউন্ডেশন (ইডাফ) শ্রীমঙ্গল। অনুষ্ঠানে সহযোগিতা করেন শ্রীমঙ্গলের চার মানবাধিকার সংগঠন—আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এবং ইডাফ মানবাধিকার সংস্থা। মানবাধিকার ঐক্য পরিষদের নেতৃবৃন্দ জানান, মানবাধিকার রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও মানবিক মূল্যবোধ শক্তিশালী করাই আজকের কর্মসূচির মূল লক্ষ্য।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park