1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

ইনার হুইল ক্লাব অব শ্রীমঙ্গল’ এর উদ্যোগে মানবিক সহায়তা বিতরণ

  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১০৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইনার হুইল ক্লাব অব শ্রীমঙ্গল এর ‘মেগা জয়েন্ট প্রজেক্ট ২০২৫-২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে শহরের পল হ্যারিস ইন্টারন্যাশনাল স্কুলে মেগা জয়েন্ট প্রজেক্ট উপলক্ষে আলোচনা সভা ও মানবিক সহায়তা বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্লাব প্রসিডেন্ট ডা.পুষ্পিতা খাস্তগীর এবং ক্লাবের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ক্লাব সেক্রেটারি সামছুন নাহার খান বৃষ্টি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কান্তা ধর চৌধুরী।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিনথিয়া তাসমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদা আক্তার, রোটারিয়ান সিরাজুল ইসলাম খান প্রমুখ।
পরে সামাজিক উন্নয়নমূলক কাজের প্রকল্পের অংশ হিসেবে দুই জন মুনিপুরী নারীকে ২টি তাঁত মেশিন, এক জন চা শ্রমিককে ১টি ভ্যানগাড়ি ও একটি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ১৬টি মশারি বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park