1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

খাদ্যের সন্ধানে লোকালয়ে বন্যপ্রাণী, ৯দিনে লোকালয় থেকে ৭ বন্যপ্রাণী উদ্ধার

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বিভিন্ন স্থান থেকে অজগর সাপ, বানর ও বনবিড়ালসহ ৭টি বন্যপ্রাণী উদ্ধারের পর বন বিভাগে হস্তার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কতৃপক্ষ।
শনিবার (২৯ নভেম্বর) শ্রীমঙ্গল শহরতলীর মৌলভীবাজার সড়কের পাশ থেকে একটি অজগর সাপ উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, বনের পরিবেশ বিপর্যয়ের কারণে প্রাণীদের খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। যার কারণে প্রাণীরা খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসছে। তিনি জানান, গত ৯দিনে উপজেলার বিভিন্ন স্থান থেকে আহত বিপন্ন প্রজাতির একটি বানরসহ ৭টি প্রাণী উদ্ধার করা হয়েছে। এর মধ্যে গত ২৮ নভেম্বর উপজেলার নোয়াগাঁ গ্রামে ধান কাটার সময় কৃষকরা একটি অজগরসাপ দেখতে পান। পরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। একই দিনে হাইল হাওরে মৎস্যজীবির জালে আটকে পড়া আরেকটি অজগর সাপ উদ্ধার করা হয়। এছাড়াও ২৪ নভেম্বর দুপুরে উপজেলার ইউসুবপুর এলাকা থেকে একটি অজগর সাপ, ২৩ নভেম্বর মৌলভীবাজার সড়কের রাবার অফিস এলাকায় ধান কাটার সময় একটি অজগর সাপ, ২২ নভেম্বর ভানুগাছ সড়কের লিচুবাড়ী এলাকায় একটি রিসোর্ট থেকে আহত অবস্থায় দুর্লভ প্রজাতির একটি উল্টোলেজি বানর এবং ২০ নভেম্বর শহরতলীর হবিগঞ্জ সড়কের ভটের মিল এলাকায় দ্বারিকাপাল মহিলা কলেজ থেকে আহত অবস্থায় একটি বনবিড়াল উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। উদ্ধারে পর প্রাণীগুলোকে স্থানীয় বনবিভাগ কতৃপক্ষের কাছে হস্তার করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park