1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে একই দিনে লোকালয় থেকে ২টি অজগর উদ্ধার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত সপ্তাহে লোকালয় থেকে বিপন্ন বানরসসহ ৪টি বন্যপ্রাণী উদ্ধারের পর শুক্রবার (২৮ নভেম্বর) একই দিনে পৃথক স্থান থেকে দুটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, শুক্রবার দুপুরে উপজেলার হাইল হাওরে একমৎস্যজীবীর জালে আটকা পড়ে একটি একটি অজগর সাপ। পরে মৎস্যচাষি খাজা মিয়া বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে তিনি ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ অজগর সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
এছাড়াও উপজেলার নোয়াগাঁও গ্রামে কৃষকরা ধান কাটার সময় জমিতে বিশাল আকৃতির অজগর সাপ দেখতে পায়। পরে খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ধান ক্ষেত থেকে অক্ষত অবস্থায় অজগর সাপটি উদ্ধার করেন।
বিকেলে সাপ দুটি শ্রীমঙ্গলস্থ বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park