1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে মাদক ও মাদক বিক্রির টাকাসহ আটক ১

  • প্রকাশের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

বাংলাদেশ প্রতিক্ষণ ডেস্ক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে মাদক বিক্রির টাকাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৯ জুন) রাত সাড়ে ৩টার দিকে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) সুজন কান্তি পাল এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের রামনগর গাজিপুর গ্রামের একটি মুদি দোকানের সামনে থেকে এলাকাবাসীর সহায়তায় মাদক কারবারি নজরুল ইসলাম (৩৭) কে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, আটককৃত নজরুল ইসলাম মৌলভীবাজার সদর উপজেলার মোকামবাজার নিতেশ্বর এলাকার আব্দুল বাছিত এর ছেলে। আটক নজরুল ইসলাম শহরতলীর সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া গ্রামের জনৈক রুবেল মিয়ার ভাড়া বাসায় বসবাস করে আসছিল। আটককৃত আসামিকে তল্লাশী করে সার সঙ্গে থাকা ১০পিস ইয়াবা ট্রাবলেট ও মাদক বিক্রির নগদ দুই হাজার ৬০০ টাকা উদ্ধার করেন পুলিশ সদস্যরা।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, আটককৃতের বিরুদ্ধে মাকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরর পর মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park