1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে এক সপ্তাহে লোকালয় থেকে ৪ বন্যপ্রাণী উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১০৭ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক স্থান থেকে এক সপ্তাহে ৪টি বন্যপ্রাণী উদ্ধারের পর বন বিভাগকে হস্তান্তর করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার ইউসুবপুর এলাকা থেকে একটি অজগর সাপ উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল। এসময় উদ্ধার কাজে সহযোগীতা করেন পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদম গৌড়।
সজল দেব জানান, অক্ষত অবস্থায় সাপটিকে উদ্ধারের পর স্থানীয় বনবিভাগ কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, গত ২৩ নভেম্বর মৌলভীবাজার সড়কের রাবার অফিস এলাকায় ধান কাটার সময় একটি অজগর সাপ দেখে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধারের পর বনবিভাগে হস্তান্তর করা হয়। এছাড়াও ২২ নভেম্বর ভানুগাছ সড়কের লিচুবাড়ী এলাকায় একটি রিসোর্ট থেকে আহত অবস্থায় দুর্লভ প্রজাতির একটি উল্টোলেজি বানর উদ্ধারের পর প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করে বনবিভাগে হস্তান্তর করা হয়। এর আগে গত ২০ নভেম্বর শহরতলীর হবিগঞ্জ সড়কের ভটের মিল এলাকায় দ্বারিকাপাল মহিলা কলেজ থেকে আহত অবস্থায় একটি বনবিড়াল উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। প্রাণীটিকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিয়ে বনবিভাগে হস্তান্তর করা হয়।
বন ছেড়ে বন্যপ্রাণীরা লোকালয়ে চলে আসার কারণ জানতে চাইলে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, বনে প্রাণীদের খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। এছাড়াও বনের পরিবেশ বিপর্যয়কেই দায়ি করছেন তিনি। দ্রæত বনের পরিবেশ ফিরিয়ে না আনতে পারলে অনেক বিরল প্রাণীসহ অন্যান্য বন্যপ্রাণী বন থেকে হারিয়ে যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park