1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

মৌলভীবাজারে নির্যাতনে শিশুর মৃত্যু, সৎ বাবা গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১১৬ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে সৎ বাবার মারধরে রাকিব (৩) নামের এক শিশুর মৃত্যুর ঘটনায় প্রধান আসামি সৎ বাবা আবাস মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২১ নভেম্বর) রাতে মৌলভীবাজার সদর থানার একটি বিশেষ দল সদর উপজেলার জগন্নাথপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। মামলার এজাহার সুত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামি প্রায়ই ভিকটিমের মায়ের কাছে টাকা-পয়সা চাইতো এবং টাকা না দিলে শিশুকে মেরে ফেলার হুমকি দিত। গত ১৭ নভেম্বর রাতে শিশুর মা আকলিমা বেগম মালিকের ঘরে কাজ করতে গেলে সৎ বাবা আবাস মিয়া সুযোগ পেয়ে শিশু রাকিবকে নির্মমভাবে পিটিয়ে আহত করে। রাত ১০টার দিকে আকলিমা ঘরে ফিরে দরজা বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান। চিৎকারে আশপাশের লোকজন এসে দরজা ভেঙে শিশুটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টা ৪০ মিনিটে শিশু রাকিব মারা যায়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান বলেন,
“শিশু রাকিব হত্যার ঘটনায় আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করেছি। ঘটনার পরপরই পুলিশ বিভিন্ন সূত্র বিশ্লেষণ করে এবং তথ্য-প্রযুক্তির সহায়তা নিয়ে প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park