1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

মডেল জারার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার,থানায় জিডি

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৬২ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের তৃতীয় লিঙ্গের মডেল জারা ইসলামের নামে ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে থানায় সাধারন ডায়েরী হয়েছে৷ শনিবার (১৫ নভেম্বর) দুপুরে মডেল জারা ইসলাম শ্রীমঙ্গল থানায় তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার ও বিভিন্ন ফেসবুক আইডি থেকে প্রাপ্ত হুমকির বিষয়ে সাধারন ডায়েরী করেন৷
সাধারন ডায়েরীতে জারা অভিযোগ করেন,গত ১৪ নভেম্বর Surma Edition (সুরমা এডিশন) নামে একটি ফেসবুক পেইজ থেকে আমার ও আমার বন্ধু কেয়া সিনহার বিভিন্ন ছবি ভিডিও দিয়ে এডিটিং করে ভয়েস এড করে উক্ত পেইজে একটি ভিডিও আপলোড করে। এবং বিভিন্ন নাম্বার থেকে আমার হোয়াটসঅ্যাপ এ বিভিন্ন প্রকার হুমকি মূলক মেসেজ দিচ্ছে৷
মডেল জারা জানান,আমি শ্রীমঙ্গলে একটি বিউটি পার্লার চালাই৷ পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় মডেলিং করার সুবাদে দেশব্যাপী আমার একটি পরিচিতি আছে৷ আমি ছাত্র ইউনিয়ন শ্রীমঙ্গল উপজেলা শাখারও সভাপতি৷ তৃতীয় লিঙ্গের একজন অবহেলিত মানুষ হিসেবে আমি সম্পূর্ন নিজের প্রচেষ্টায় আজকের এই অবস্থানে পৌছাতে পেরেছি৷ আমি মডেলিং এ সফল হওয়ায় একটি মহল আমার পেছনে লেগেছে এবং আমার সন্মানহানী করছে৷ আমি এইসব সাইবার অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই৷
শ্রীমঙ্গল থানার এএসআই নাহিদুর রহমান বলেন,এ ব্যাপারে একটি জিডি আমরা পেয়েছি৷ আমরা আইডি সনাক্ত করার চেষ্টা করছি পাশাপাশি আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করছি৷

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park