1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলস্বেচ্ছা সেবক দলের ৩১ দফার আলোচনাসভা

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৭০ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি:
স্বেচ্ছাসেবক দলের মুল কাজই হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো। আর তারেক রহমানের ৩১ দফাও একটি সুন্দর ও স্বনির্ভর বাংলাদেশ গঠনের দফা।
শ্রীমঙ্গল স্বেচ্ছা সেবক দলের ৩১ দফার আলোচনাসভায় এ কখা বলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী। তিনি বলেন, এই ৩১ দফা ঘরে ঘরে পৌছে দিয়ে মানুষের আস্তা অর্জনে স্বেচ্ছাসেবক দলই বড় ভূমিকা রাখতে পারে।
শনিবার বিকলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেলাল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা নুরুল আলম সিদ্দিকি, তাজ উদ্দিন তাজু, মুছাব্বির আলী মুন্না, বাদশা মিয়া কাজল ও শামীম আহমদ। এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শিমুল আহমদ তৈয়ব, যুগ্ম আহবায়ক আব্দুল খালিক তালুকদার, পৌর স্বেচ্ছাসেবক দলের জুয়েল আহমদ রানা ও সদস্য সচিব সুহান আহমদ জয়নাল,
স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেলাল আহমেদ জানান, স্বেচ্ছাসেবক দলের মুল কাজই হচ্ছে পারিশ্রমিক ছাড়া সমাজের জন্য নিরলসভাগে কাজ করে যাওয়া। যে কাজটুকু আমরা প্রতিনিয়ত করেযাচ্ছি। আমাদের কাজের ফসলই হবে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়। তিনি বলেন, শ্রীমঙ্গল উপজেলার পৌরসভা ও ইউনিয়ন পরিষদ প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়েও কমিটি গঠন করা হয়েছে। শতশত নেতাকর্মীরা মাঠে কাজ করছে। আমরা এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌছে দিচ্ছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park