1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

নির্বাচিত হলে কমলগঞ্জের কৃষি ও পর্যটন শিল্পের উন্নয়নে কাজ করবো, হাজ্বী মুজিব

  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২৫৯ বার পঠিত

 

আজিজুর রহমান জনি, কমলগঞ্জ প্রতিনিধি, (মৌলভীবাজার):
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ)আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী
আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজ্বী মুজিব) বলেছেন,আসন্ন জাতীয় নির্বাচনে আমি নির্বাচিত হলে কমলগঞ্জের কৃষি ও পর্যটন শিল্পের উন্নয়নে কাজ করবো।তিনি বলেন, আমি নিজেও একজন কৃষকের সন্তান,এলাকার কৃষি খাতে উন্নয়ন হবে আমার প্রথম কাজ,ধলাই নদীর বন্যা প্রতিরক্ষা বাঁধের কারনে বর্ষায় প্রায়ই বন্যা কবলিত হয় কমলগঞ্জের অনেক অঞ্চল, এতে ক্ষতিগ্রস্ত হন আমাদের কৃষক।টেকসই প্রতিরক্ষা বাঁধ নির্মাণ ও যেহেতু কমলগঞ্জ -শ্রীমঙ্গল একটি পর্যটন সমৃদ্ধ এলাকা,এ শিল্পের উন্নয়নে আমি সাংবাদিকদের নিয়ে অগ্রণী ভূমিকা রাখতে চাই।
রবিবার(০৯ নভেম্বর) দুপুর ১২ টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে নির্বাচিত কমিটি ও উপজেলার সকল সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে হাজ্বী মুজিব এসব কথা বলেন।
তিনি আরও বলেন,সকল ধর্ম,বর্ণ,শ্রেণি পেশার মাুনষের সমান অধিকার নিশ্চিত করে এ অঞ্চলের উন্নয়নে কাজ করবো। কোন দখলবাজ,চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে নেই।আমি আপনাদেরকে নিয়ে আগামী দিনের উন্নয়ন তরান্বিত করতে চাই, এ জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।
কমলগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আশহাবুজ্জামান ইসলাম শাওনের সভাপতিত্বে ও সাংবাদিক নির্মল সিংহ পলাশের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম -আহবায়ক মো.আবুল হোসেন,সাংবাদিক বিশ্বজিৎ রায়,সাজিদুর রহমান সাজু,এম এ ওয়াহিদ রুলু,প্রণিত রঞ্জন দেবনাথ,শাব্বীর এলাহী,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, সহসাধারণ সম্পাদক আহাদ মিয়া,সাংবাদিক সালাহউদ্দিন শুভ, জালাল চৌধুরী প্রমূখ। এসময় পৌর বিএনপি নেতা আজিজুর রহমান, রাসেল হাসান বক্ত,উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ হাবিবুর রহমান নোমানসহ কমলগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park