
ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
শ্রীমঙ্গল উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজনে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ নভেম্বর) রাত আটটায় শ্রীমঙ্গল শহরের রিজিক রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী হারুনুর রশিদ।
এসময় আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের এমপি পদপ্রার্থী অপু রায়হান, মৌলভীবাজার গণঅধিকার পরিষদের সম্পাদক খালিদ বিন ওয়ালিদ, বাংলাদেশ যুব অধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার অর্থ সম্পাদক আব্দুস সাত্তার এবং শ্রীমঙ্গল উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. আরিফ হোসেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, গণঅধিকার পরিষদ জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়-নীতিনিষ্ঠ রাজনীতি এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনে প্রার্থীতা ঘোষণা করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান অতিথি হারুনুর রশিদ বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে গণঅধিকার পরিষদ বদ্ধপরিকর। শ্রীমঙ্গলের মানুষের আস্থা ও ভালোবাসাই আমার শক্তি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ আসনে আমরা ৫০ থেকে ৫৫ শতাংশ ভোট পাব বলে আশা করছি।