1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ দুধু মিয়ার উদ্যোগে দুই এলাকার সংযোগ সড়ক পেল নতুন রূপ, শিক্ষার্থীদের কষ্ট লাঘব

  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:
দীর্ঘদিন অবহেলিত অবস্থায় থাকা শ্রীমঙ্গল সদর ইউনিয়নের সবুজবাগ গোসাইবাড়ি ও লালবাগ হয়ে দেববাড়ি সংযোগ সড়কটি অবশেষে সংস্কারের আওতায় এসেছে। শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ দুধু মিয়ার উদ্যোগে রাস্তাটিতে গার্ড ওয়াল নির্মাণ ও ইট সলিংয়ের কাজ সম্পন্ন হওয়ায় সবুজবাগ ও লালবাগ এই দুই এলাকার শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এই সড়কটি দিয়ে প্রতিদিন দুই এলাকার অসংখ্য ছাত্র-ছাত্রী সেন্ট মার্থাস স্কুলে যাতায়াত করে। আগে সামান্য বৃষ্টি হলেই রাস্তাজুড়ে কাদা-পানি জমে যেত, হাঁটুজল পেরিয়ে স্কুলে যেতে হতো শিক্ষার্থীদের। অনেকে পড়ে গিয়ে আহতও হতো, আবার অনেক সময় স্কুলে পৌঁছানোই কষ্টসাধ্য হয়ে পড়ত।

রাস্তার সংস্কার কাজটি সার্বক্ষণিক তদারকি করেছেন চেয়ারম্যানের বড় ছেলে টিটু আহমেদ। টিটু আহমেদ বলেন, রাস্তাটি অনেক নিচু ও কর্দমাক্ত ছিল। এজন্য গার্ড ওয়াল নির্মাণ ও ইট সলিংয়ের কাজ করতে কিছুটা সময় লেগেছে। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল আমার বাবা যেন এই রাস্তাটি সংস্কার করে দেন। তাই আমি নিজে কাজের মান ঠিক রাখতে প্রতিনিয়ত দেখাশোনা করেছি। আমার বাবা রাস্তাটি ঠিক করে দিয়ে তিনিও স্বস্তি পেয়েছেন।

স্থানীয় অভিভাবক এডভোকেট রীতা রানী দেব বলেন, রাস্তাটা সংস্কার হওয়ায় এখন বাচ্চারা নিরাপদে স্কুলে যেতে পারবে। এজন্য চেয়ারম্যান সাহেবের প্রতি আমরা কৃতজ্ঞ।

চেয়ারম্যান মোঃ দুধু মিয়া বলেন, সবুজবাগ ও লালবাগ এলাকার জনগণের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তা সংস্কার করা। তাদের কষ্ট দূর করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম, এখন কাজটি শেষ হওয়ায় আমিও আনন্দিত। এলাকার মানুষও এখন সন্তুষ্ট, এটাই আমার সবচেয়ে বড় অর্জন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park