1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

ট্রেন ভ্রমণকারীদের জন্য শ্রীমঙ্গল স্টেশনে পাঠক কর্নার স্থাপন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৩২ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি
বাংলাদেশে এই প্রথম চায়ের রাজধানী খ্যাত পর্যটন নগরী শ্রীমঙ্গলের রেলওয়ে ষ্টেশনে যাত্রীদের জন্য “পাঠক কর্নার” নামের বুকস্টল উদ্বোধন করা হয়েছে। ষ্টেশনে অপেক্ষামান যাত্রীদের সময় কাটানোর জন্য এই “পাঠক কর্নার” স্থাপন করা হয়।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) শ্রীমঙ্গল পৌরসভার উদ্যেগে “পাঠক কর্নার” নামে একটি বুক স্টলের উদ্বোধন করা হয়েছে। এর ফলে ট্রেনের জন্য দীর্ঘ সময় অপেক্ষমাণ যাত্রীরা বিভিন্ন ধরনের বই পাঠ করে সময় কাটাতে পারবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুক ষ্টলের শুভ উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও শ্রীমঙ্গল পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খাঁন, শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি খাইরুল ইসলাম তালুকদার প্রমুখ।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও শ্রীমঙ্গল পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন জানান, শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশন শুধু মৌলভীবাজার জেলার অন্যতম রেলওয়ে ষ্টেশন নয, দেশের গুরুত্বপূর্ণ একটি পর্যটন নগরী, এছাড়াও চা উৎপাদনে দেশের প্রধান অঞ্চল হওয়ার কারণে শ্রীমঙ্গলকে বলা হয় ‘চায়ের রাজধানী’। এই কারণে দেশের অনেক ভিআইপি যাত্রী, জ্ঞানী গুণী মানুষ, শিক্ষার্থীসহ অনেকেই এই স্টেশনের মাধ্যমে যাতায়াত করে থাকেন। অনেক সময় ট্রেন যাত্রা বিলম্বের কারণে যাত্রীরা দীর্ঘ সময় রেলওয়ে ষ্টেশনে অপেক্ষামান থাকেন। তাদের একঘেয়েমী দূর করতেই আমাদের এই প্রচেষ্টা। সবার সহযোগিতায় এই উদ্যোগটি সর্বমহলে অনুকরণীয় হয়ে উঠবে বলে আমি আশাবাদী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park