1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গল সেন্ট মার্থাস স্কুলে অভিভাবক দিবস, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:
দিনভর উৎসবমুখর পরিবেশে শ্রীমঙ্গল সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, অভিভাবক দিবস ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার সংগীতা গমেজ আরএনডিএম।

সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থী অন্বেষা রায় ও নাইমুল ইসলাম সিয়ামের সঞ্চালনায় অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নবম শ্রেণির ছাত্রী অন্বেষা রায়ের মাতা চন্দনা রায়।
এরপর বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় একে একে শ্রেণি ভিত্তিক দলীয় গান, নৃত্য, নাটকসহ নানা সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ।

সাংস্কৃতিক পর্ব শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার সংগীতা গমেজ আরএনডিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেন্ট মার্থাস কিণ্ডার গার্টেনের প্রধান শিক্ষক সিস্টার সুপ্রীতি বিবিয়ানা কস্তা আরএনডিএম। বিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয় নবম শ্রেণির ছাত্রী অন্বেষা রায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিস্টার বিবিয়ানা পাথাং আরএনডিএম ও অভিভাবক প্রতিনিধি জনক দেববর্মা।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিক্ষণ ও সিলেটের কাগজের শ্রীমঙ্গল প্রতিনিধি ঝলক দত্ত, ডেইলি আমার বার্তার কমলগঞ্জ প্রতিনিধি পিন্টু দেবনাথ, সিলেট টুডে টুয়েন্টিফোর এর শ্রীমঙ্গল প্রতিনিধি সাজু মারছিয়াং, দৈনিক সকালের সময় পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি রাজেশ ভৌমিক ও বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park