1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

মৌলভীবাজারে ইয়াবাসহ একাধিক মামলার আসামি আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৬৭ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবাসহ একাধিক মামলার আসামি আটক হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্যের তত্ত¦াবধানে এসআই (নিঃ) মো. আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে ডিবির একটি টিম অভিযান চালিয়ে সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের মাতারকাপন এলাকা থেকে মো. তরাজ মিয়া (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করেন। এসময় আটককৃতের শরীর তল্লাশী করে ৬০ পিস ইয়াবা উদ্ধার করেন ডিবি সদস্যরা। পরবর্তীতে তার দোকানের ড্রয়ার থেকে আরও ৭৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া তার ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরাজ মিয়া স্বীকার করেছে যে, সে ও তার পলাতক সহযোগী কামরান দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। সিডিএমএস যাচাই করে তরাজ মিয়ার বিরুদ্ধে পূর্বের একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।
এই ঘটনায় আটককৃত তরাজ মিয়া ও পলাতক আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ সুপারের নির্দেশনায় জেলায় মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park