1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গল জগদ্বন্ধু আশ্রমে ১০৫০ রকমের ব্যঞ্জনে অন্নকূট উৎসব অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৩০ বার পঠিত

ঝলক দত্ত, শ্রীমঙ্গল:
শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম ও মিশনে ১০৫০ রকমের ব্যঞ্জন দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব অন্নকূট মহোৎসব আড়মাবর পূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার উত্তরসুরে অবস্থিত শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশনে দ্বিতীয়বারের মতো আয়োজিত হয় গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব।
এবারের উৎসবের বিশেষ আকর্ষণ ছিল ১০৫০ রকমের ব্যঞ্জন ও ১০৫০ কেজি ভোগ দিয়ে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন। আশ্রম প্রাঙ্গণে আয়োজিত এ মহোৎসবে ভক্তদের ঢল নামে দুপুর থেকেই।
আয়োজকরা জানান, গোবর্ধন পূজার অংশ হিসেবে গিরি গোবর্ধনের প্রতীকী রূপে খাদ্যের স্তূপ তৈরি করে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করা হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে, এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণ তাঁর কনিষ্ঠ আঙুলের ডগায় গিরি গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন। সেই স্মরণে সারা ভারতসহ বিশ্বের নানা প্রান্তে সনাতন ধর্মাবলম্বীরা এই উৎসব পালন করে থাকেন।
ভোগ নিবেদনের পর বেলা সোয়া ১টা থেকে এক ঘণ্টার জন্য ভক্তদের জন্য ভোগ প্রদক্ষিণের সুযোগ উন্মুক্ত করে দেওয়া হয়। পরে ভোগ মিশ্রণ করে প্রায় ২০ হাজারের বেশি ভক্ত-অনুরাগীর মধ্যে বিতরণ করা হয় প্রসাদ হিসেবে।
এ সময় আশ্রম চত্বরে ছিল উৎসবমুখর পরিবেশ, ছিল কীর্তন, পূজা, আরতিসহ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা। আশ্রম কর্তৃপক্ষ জানান, প্রতি বছর এই আয়োজন আরও বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park