1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

মৌলভীবাজারে শিক্ষক -ছাত্র -অভিভাবক সমন্বয় সেমিনার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১০৭ বার পঠিত

 

মৌলভীবাজার প্রতিনিধি
একজন শিক্ষার্থী তখনই সাফল্যের শিখরে পৌঁছাতে পারে, যখন শিক্ষক তাকে সঠিক পথে পরিচালিত করেন, অভিভাবক তাকে উৎসাহ দেন, আর সে নিজে আন্তরিকভাবে চেষ্টা করে। সে পারস্পরিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে মঙ্গলবার সকাল ১১ টায় ইউনেস্কো হামদান প্রকল্পের আয়োজনে গুড নেইবারস্ বাংলাদেশ মৌলভীবাজার কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের সহযোগিতায় শিক্ষক -ছাত্র -অভিভাবক সমন্বয় সেমিনার অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার সিডিপির প্রকল্প ব্যবস্থাপক এন্ড্রিকো মন্ডলের সভাপতিত্বে ও শিক্ষক নীহার কান্তি দেবের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মীর আব্দুল্লাহ আল মামুন ও সিডিপি চেয়ারপার্সন বিলকিস বেগম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনেস্কো হামাদান প্রকল্পের ফ্যাসিলিটেটর মোঃ ওলিউল্লাহ, শিক্ষক শান্ত কুমার সিংহ, অনামিকা সিনহা,অভিভাবক মনজুর আহমেদ জুবেল তাসনিমা সুলতানা,অনামিকা সিনহা, শিক্ষার্থী স্নেহা সিনহা,ইকবাল আহমেদ।
সভায় বক্তারা বলেন, আজকের এই সেমিনারের মূল উদ্দেশ্য হলো শিক্ষার তিনটি প্রধান পক্ষ —অভিভাবক, ছাত্র এবং শিক্ষক, এই তিন পক্ষের মধ্যে একটি দৃঢ় সমন্বয় গড়ে তোলা। এসময় আড়াইশো জন অভিভাবক-ছাত্র-শিক্ষক সমন্বয় সেমিনারে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park