1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে ইউনিয়ন বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন বিষয়ে টাউনহল সভা

  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদের বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন বিষয়ে এক টাউনহল সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে স্থানীয় উন্নয়ন সংস্থা এমসিডা আয়োজন এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম। করেন এমসিডা’র সভাপতি মিজানুর রহমান আলম এর সভাপতিত্বে ও প্রজেক্ট ম্যানেজার আমিনুর রশীদের সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ, কালীঘাট ইউনিয়ন পরিষদের সচিব সঞ্জয় নায়েক, শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন, এমসিডা’র এডমিন অফিসার শিরিন বেগম, এবং মনিটরিং অফিসার রিপন মৃধা প্রমুখ।
বক্তারা বলেন, স্থানীয় সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। ইউনিয়ন পরিষদ ও শিক্ষা প্রতিষ্ঠানের বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় জনগণের মতামত গ্রহণ, বাজেট প্রদর্শন এবং তথ্যপ্রকাশের মাধ্যমে সুশাসন নিশ্চিত করা সম্ভব।
সভায় শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park