1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে হাজার-হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্টিত হয়েগেল বইপড়া প্রতিগোগিতা

  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিনমাস ব্যাপী ব্যতিক্রমী এক আয়োজনের মধ্যদিয়ে ২১ হাজার শিক্ষার্থীকে পড়িয়েছেন ৫২টি বই। আর পড়া শেষে শিক্ষার্থীরা পড়ায় কতটুকু মনেযোগী ছিল তা যাচাই করতে নেওয়া হয় পরীক্ষা। যেখানে ৫০ জনকে দেয়া হয়েছে পুরস্কার। ব্যতিক্রমী এই উদ্যোগটি হতে পারে সারা দেশের জন্য অনুকরনীয়।
রোববার (১৯ অক্টোবর) জেলা পরিষদ অডিটোরিয়মে সাংস্কৃতিক অনুষ্টান, আলোচনাসভা ও বই পড়া প্রতিযোগিতায় অংশনেয়া শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে শেষ হয়েছে উপজেলা প্রশাসনের আয়োজিত বইপড়া প্রতিযোগিতা ২০২৫।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যদেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহব্বায়ক নুরুল আলম সিদ্দিকি, উপজেলা বিএনপির আহŸায়ক কমিটির অন্যতম সদস্য মো. ইয়াকুব আলী, শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার সংগীতা গমেজ, বইপড়া উৎসবের পরিচালক শ্রীমঙ্গল আবৃত্তি উৎসবের সভাপতি ও অগ্রনী ব্যাংক এর ম্যানেজার দেবাশীষ দাশ ও শ্রীমঙ্গল সরকারী কলেজের প্রভাষক সাইফুল ইসলাম প্রমূখ।
মুকুল, ফুল ও ফল এই তিন বিভাগে অংশনেয়া প্রতিযোগীদের মধ্যে ৫০জনকে বিজয়ী ঘোষনা করে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন জানান, শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ সৃষ্টি করতে বিগত ১১ আগস্ট থেকে শ্রীমঙ্গল উপজেলার ৩৬টি বিদ্যালয়ে আয়োজন করা হয় এই বই পড়া প্রতিয়োগীতা ২০২৫। পুরো কর্মযোজ্ঞ বাস্তবায়নে এগিয়ে আসে শ্রীমঙ্গল আবৃত্তি উৎসব ও উত্তোরণ পাঠচক্র। তিনি জানান, মোট অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠান ছিল ৩৬ টি যার মধ্যে চারটি কলেজ, চারটি স্কুল এন্ড কলেজ, পাঁচটি মাদ্রাসা ও ২৩টি মাধ্যমিক বিদ্যালয়।
তিনি বলেন, বর্তমান মোবাইল ফোনে আসক্ত ছাত্র সমাজের মধ্যে কার‌্যক্রম বই পড়ার প্রতি ব্যপক উৎসাহ সৃষ্টি হয়েছে। আর এই অনুষ্ঠানের সফলতাই এটি।
বইপড়া উৎসবের পরিচালক শ্রীমঙ্গল আবৃত্তি উৎসবের সভাপতি ও অগ্রনী ব্যাংক এর ম্যানেজার দেবাশীষ দাশ জানান, এই অনুষ্ঠানটি সম্পন্ন করতে তাদেরকে ৩ মাস প্রচুর পরিশ্রম করতে হয়েছে। কিন্তু পরিশ্রমের সার্থকতা এসেছে শিক্ষার্থীদের বই পড়ার প্রতি উৎসাহ দেখে। তিনি বলেন, এই বই পড়া প্রতিযোগীতা তিনটি পর্বে ভাগ করা ছিল। প্রথম পর্বের নাম মুকুল দ্বিতীয় পর্বের নাম ফুল ও চূড়ান্ত পর্বের নাম ফল ।
এই তিন ধাপে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি ক বিভাগ, ৯ম থেকে ১০ম শ্রেণি খ বিভাগ এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণী ছিল গ বিভাগ। এই তিন বিভাগে প্রতিযোগিতা বিভক্ত ছিল। প্রথম ধাপ মুকুলে ৩৬ টি শিক্ষা প্রতিষ্ঠান এর বিশ হাজার একুশ জন ছাত্র-ছাত্রী ৬২ টি বইয়ের উপর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
তনি বলেন, বইগুলো বাছাই করে দেয়া হয়। যার মধ্যে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা, সৈয়দ মুজতবা আলীর ”চাচা কাহিন, হ্যারিয়েট বিচার স্টু এর আংকেল টমস কেবিন, অদ্বৈত মল্লবর্মণ এর তিতাস একটি নদীর নাম, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি,বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কৃষ্ণকান্তের উইল, রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা, আশাপূর্ণা দেবীর সুবর্ণলতা, বিমল মিত্র এর কড়ি দিয়ে কিনলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর নারীর মূল্য, বেগম রোকেয়ার মতিচুর, সেলিনা হোসেন এর পোকামাকড়ের ঘরবসতি, কিং লিয়ার এর শেক্সপিয়ার, পাওলো কোয়েলহোর দ্যা আল কেমিস্ট , সুকুমার রায়ের হ য ব র ল, রবীন্দ্রনাথ ঠাকুরের দেনাপাওনা
হুমায়ুন আহমেদের নন্দিত নরকে, প্রমথ চৌধুরীর বই পড়া, সৈয়দ মুজতবা আলীর দেশে বিদেশে, ডা. লুৎফর রহমানের উন্নত জীবন, আবু ইসহাকের সূর্য দীঘল বাড়ি, আখতারুজ্জামান ইলিয়াসের খোয়াবনামা, নিরঞ্জন দের শাহ আব্দুল করিম, সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র,হুমায়ুন আজাদের কত নদী সরোবর, হুমায়ুন আজাদের লাল নীল দীপাবলি, রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি, সমরেশ মজুমদারের গর্ভধারিণী, রবীন্দ্রনাথ ঠাকুরের হৈমন্তী, মাইকেল মধুসূদন দত্তের একেই বলে সভ্যতা, জসীমউদ্দীনের বাঙালির হাসির গল্প, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লালু , সমরেশ মজুমদারের গর্ভধারিণী, সৈয়দ শামসুল হকের পায়ের আওয়াজ পাওয়া যায়, নীহার রঞ্জন সরকারের ছোটদের রাজনীতি ও অর্থনীতি, জসীমউদ্দীনের ডালিম কুমার,মুনীর চৌধুরীর রক্তাক্ত প্রান্তর, জহির রায়হানের বরফ গলা নদী, শেক্সপিয়ারের মার্চেন্ট অফ ভেনিস, মোস্তাক আহমেদের তারুণ্যের বিজয়, মাহিন মাহমুদ এর কাল থেকে ভালো হয়ে যাব, জহির রায়হানের হাজার বছর ধরে, কাজী নজরুল ইসলামের মরুভাস্কর, মীর মশাররফ হোসেনের বিষাদ সিন্ধু ও মাওলানা মোঃ শামসুল হকের চার ইমামের জীবন কাহিনী।
প্রথম ধাপ এ ১০ মার্কের ৫ টি এক কথায় প্রশ্নের উত্তর ও ১ টি রচনামূলক প্রশ্নের উত্তর নিয়ে ২০ মার্কের উপরে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় ৯৮২ জন প্রতিযোগী দ্বিতীয় ধাপের জন্য নির্বাচিত হন। দ্বিতীয় ধাপের জন্য আবারো শিক্ষার্থীদের বই দেয়া হয়।সেথান থেকে সেপ্টেম্বর মাসে নেয়া হয় প্রতিযোগীতা ফুল এর পরীক্ষা। এখানে নির্বাচন করা হয় ৩৬৭ জনকে। যেখানে পড়ার জন্য বই দেয়া হয় ২৯টি। চুরান্ত পর্বে প্রতিযোগীতা ফলে প্রতি বিভোগে ১০ জন করে বাছাই করা হয়।
বই পড়া উৎসবের কর্মযোজ্ঞে অংশনেয়া শ্রীমঙ্গল সরকারী কলেজের প্রভাষক ও উত্তরণ পাঠ চক্রের কর্ণধার সাইফুল ইসলাম বলেন, ব্যাতিক্রমী একটি আয়োজনে নিজেকে সম্পৃক্ত রাথতে পেরে তিনি খুশি। তিনি বলেন,ি এই জাতীয় কার‌্যক্রম কেন্দ্রীয় ভাবে যদি করা যায় তাহলে সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার একটা জোয়ার সৃষ্টি করা যাবে।
এই প্রতিযোগিতায় প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠান প্রধানের বাইরে ও এক জন করে শিক্ষক ফোকাল পার্সন হিসেবে প্রতিযোগিতা সমন্বয় ভূমিকা রাখেন। সকল ফোকাল পারসন দের কে এবং প্রতিষ্ঠান প্রধান দের কে ও ধন্যবাদ পত্র ও পুরস্কার প্রদান করা হয়। পুরো প্রতিযোগিতায় সমন্বয় সহযোগী হিসেবে সমন্বয়ের দায়িত্ব ছিল শ্রীমঙ্গল আবৃত্তি উৎসব। প্রধান সমন্বয়ক সহযোগী হিসেবে ভূমিকা পালন করেন শ্রীমঙ্গল আবৃত্তি উৎসব এর সভাপতি ও নির্বাহী পরিচালক দেবাশীষ দাশ এছাড়া ও সমন্বয় সহযোগী হিসেবে ছিল লিয়েন বণিক শ্রুতি ও অপরাজিতা বর্ধন অপি। পুরো প্রতিযোগিতায় পাঠ সহযোগী হিসেবে ভূমিকা পালন করে শ্রীমঙ্গলে কলেজ রোডের স্বনামধন্য প্রতিষ্ঠান উত্তরণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park