1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

সিলেট রোডে ২ জোড়া নতুন ট্রেনসহ ৮ দফা দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৫৮ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি
ঢাকাস্থ বৃহত্তর সিলেটবাসীর আহ্বানে ঘোষিত ৮ দফা দাবি আদায়ের পাশাপাশি যৌক্তিক বিভিন্ন দাবি আদায়ে অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের কর্মসূচীর সাথে একাত্মতা ঘোষণা করে শ্রীমঙ্গলেও অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন।
শনিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশনে আমরা শ্রীমঙ্গলবাসীর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
সিলেট রোডে দুই জোড়া স্পেশাল ট্রেন চালু, রেলপথ সংস্কারসহ আট দফা দাবি বাস্তবায়ন এবং ঢাকা–সিলেট মহাসড়কের কাজ দ্রুত সম্পন্নের দাবিতে শ্রীমঙ্গলে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে দলমত নির্বিশেষে সকল শ্রেণি প্রেশার মানুষ উপস্থিত ছিলেন।
সিনিয়র সাংবাদিক সৈয়দ নেসার আহমদের সভাপতিত্বে ও সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন দেবব্রত দত্ত হাবুল, মো. কাওছার ইকবাল, এম এ রহিম নোমানী, মো. একরামুল কবির, মো. আমজাদ হোসেন বাচ্চু, কাজী আছমা, সঞ্জয় দেব, আব্দুল কাদির, সাইয়িদুল ইসলাম সাজু, শাহ মাসুদ আহমেদ প্রমূখ।
বক্তারা বলেন, যৌক্তিক এসব দাবী দ্রুত বাস্তবায়ন না হলে শ্রীমঙ্গল থেকেই জোরদার আন্দোলন শুরু হবে। চরম বৈষম্যের শিকার সিলেট বিভাগের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থার দ্রুত উন্নয়ন সিলেটবাসীর পূর্বশর্ত বলে বক্তারা উল্লেখ করেন।
বক্তারা বৃহত্তর সিলেট অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত করতে ঐক্য, সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তারা রেলপথের সংস্কার, আধুনিকায়ন এবং সড়ক অবকাঠামো উন্নয়নের বিষয়ে সরকারের দ্রুত পদক্ষেপ কামনা করেন।
তিন দশক সিলেট বিভাগের রেল ও সড়কের উন্নয়নে লাগাতার বঞ্চিত রেখে চরম বৈষম্যের আচরন করা হয়েছে সিলেটবাসীর সাথে, যা এখন চরম আকার ধারন করেছে। বিভীষিকাময় ঢাকা-সিলেট মহাসড়ক, বৃটিশ আমলের রেল যোগাযোগ এর দ্রুত উন্নয়নের দাবীতে দেশ-বিদেশের সিলেটবাসীর সাথে সোচ্চার শ্রীমঙ্গলবাসী।
সিলেট-ঢাকা মহাসড়ক এক মহাভোগান্তির নাম। ছয় ঘণ্টার গন্তব্যে এখন পৌঁছাতে সময় লাগে ১০-২৪ ঘণ্টা। ট্রেনের টিকিটও সোনার হরিণ। আকাশপথে গুনতে হয় ঢাকা-কলকাতার চেয়ে বেশি ভাড়া।
যোগাযোগ ভোগান্তিতে নাজেহাল সিলেটবাসী এবার বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। বিভিন্ন শ্রেণি প্রেশার মানুষের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক সংগঠনও মাঠে নেমেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park