1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

দুঃসহ যাত্রাপথের বেহাল ভোগান্তিতে সিলেটের মানুষ।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২৪৭ বার পঠিত

—————————
মহি উদ্দিন চৌধুরী, সিলেট থেকেঃ দুঃসহ যাত্রাপথের বেহাল ভোগান্তিতে সিলেটের মানুষ। এর থেকে শীর্ঘ উত্তরণের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। এসব যেন দেখার কেউ নেই।
ক্ষোভে ফুঁসছে জনতা। যে কোন পদক্ষেপ নিতে ঐক্যবদ্ধ হচ্ছেন তারা।
বহুদিন ধরেই সিলেটের সাথে চট্টগ্রামের রেলযোগাযোগ বেহাল। এরমধ্যে এখন ঢাকার সাথে সেই একই অবস্থা মাত্রাযুক্ত হয়েছে।
সড়কপথের যোগাযোগ তো সীমাহীন ভোগান্তির। সাম্প্রতিককালে সড়ক উন্নয়ন করতে গিয়ে জ্যাম ও শৃঙ্খলাবিহীন ভোগান্তির তীব্র যাতাকলে পিষ্ট সিলেটের বিভাগের মানুষ। যেখানে সিলেট-ঢাকা সড়কপথে ৬/৭ ঘন্টা লাগার কথা, সেখানে আজ ব্যয় হচ্ছে ১৫/১৬ ঘন্টা কখনও ১৭ ঘন্টা।
সড়কপথে আজ যাত্রীরা অসহায়, নিরাপত্তার অভাবসহ চরম ও সীমাহীন ভোগান্তির শিকার হয়ে পথ চলতে হচ্ছে সাধারণ জনগণ তথা সিলেট অঞ্চলের মানুষদের।
সড়কপথ আজ চরম দুর্ভোগের নাম।
এদিকে রেলপথে টিকেটিং জটিলতা লেগে আছে। সিলেট-চট্টগ্রাম রেলের অসহনীয় এ অবস্থা পুরানো হলেও সিলেট-ঢাকায় এ অসহনীয় মাত্রা যুক্ত হয়েছে। আগে ঢাকার রেলপথে টিকেটিং বিড়ম্বনা তেমন ছিল না, এখন প্রকট হয়েছে। আগে সিলেট-চট্টগ্রাম ৬/৭ দিন আগে ছাড়া টিকেট পাওয়া যেত না। আর দুটি ট্রেন পাহাড়িকা ও উদয়ন, যা সকালে পাহাড়িকা হয়ে গিয়ে রাতে উদয়ন হয়ে ফিরে আসে।
এখন সিলেট-ঢাকা রেলপথে ৫/৬ দিন আগে ছাড়া টিকেট পাওয়া যায় না। এককথায় সিলেট-ঢাকা-চট্টগ্রাম টিকেট অব্যবস্থাপনা।
অনলাইনে পাওয়া দুরহ।
এদিকে সিলেট-ঢাকা-চট্টগ্রাম বিমানপথেও যাতনায় সিলেটবাসী। দুরত্ব অনুপাতে ভাড়ার কোন সামঞ্জস্য নাই। ২/৩ ঘন্টার ব্যবধানে একেক দিন একেক রেইটে ভাড়া আদায় করছে বিমান। এসব শুধু সিলেট যাত্রীদের।
সম্প্রতি ১২ অক্টোবর-২০২৫ তারিখে সিলেটের নুতন জেলা প্রশাসক সরোয়ার আলম বিমান কর্তৃপক্ষের সাথে বসবেন বলে জানান। তিনি বলেন আন্তর্জাতিক ফ্লাইটে ভাড়া ওঠানামা করতে পারে, কিন্তু স্থানীয় সিলেট-ঢাকা রুটে সকালে ৩ হাজার বিকালে ১১ হাজার কেন হবে? এখানে কোন কারসাজি/সিন্ডিকেট কী না এনিয়ে তিনি বিমান কর্তৃপক্ষের সাথে বসবেন।
গণমানুষের দাবি যেহেতু এখন সরকারে সিলেটের কোন প্রতিনিধি হিসাবে কেউ কথা বলছেন না, তাই সিলেটবাসীর পক্ষে জেলা প্রশাসক অবিভাবক। তিনি সকল যোগাযোগপথের বিড়ম্বনা ঘুচাতে কাজ করবেন। অন্যথায় ক্ষোভের দাবানলে পুড়তে পুড়তে একসময় সিলেটবাসী’ই করনীয় নির্ধারনে এগিয়ে যাবে।।
১৩ অক্টোবর-২০২৫ খ্রিস্টাব্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park