1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

প্রশাসনের কঠোর নিরাপত্তায় রেজাউল কবির পলের গণ-সংযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২৫৭ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক: শুক্রবার ১০ অক্টোবর কেরানীগঞ্জের বন্দ ডাকপাড়া মসজিদে আসরের নামাজ ও দোয়ার মধ্য দিয়ে কেরানীগঞ্জ ৩ আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য রেজাউল কবির পলের গণ সংযোগের আয়োজন শুরু হয়। কেরানীগঞ্জের প্রতিটি থানা, গ্রাম এবং ওয়ার্ড পর্যায়ের কেন্দ্রীয় নেতা-কর্মীরা ক্রমশ বন্দ ডাকপাড়া মসজিদের সামনে জড়ো হতে থাকেন। এর আগে জিনজিরা ঈদগাহ মাঠে গণ সংযোগ করতে গেলে বিএনপির আরেক প্রতিপক্ষ গয়েশ্বর-নিপুনের কর্মীরা প্রকাশ্যে সহিংস্রতা করে সভায় বাধা প্রদান করে। এই বিষয় নিয়ে কেরানীগঞ্জ মডেল থানায় সেদিন অভিযোগ করেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। কেরানীগঞ্জ-৩ আসনকে নিয়ে বিএনপির আভ্যন্তরীণ দ্বিমত থাকায় এমনটা করছেন এক পক্ষ।

৫ আগস্ট জুলাই বিপ্লবের পর থেকে গয়েশ্বর – নিপুণ প্যানেলের নানা অভিযোগ প্রকাশ্যে চলমান। কদমতলী এলাকায় চাঁদাবাজি থেকে শুভাঢ্যা, কাঠুরিয়া, চুনকুটিয়া, কালিগঞ্জ সহ অন্যান্য এলাকায় ময়লার ভাগাড় দখল করে নেয় নিপুণ বাহিনী। প্রকাশ্যে আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের থেকে টাকা হাতিয়ে নিয়ে তাদেরকে নিরাপত্তা দানের বিষয়টি অত্যন্ত আলোচিত সমালোচিত। কালিগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ীদের জিম্মি করে নিপুণ বাহিনী মোটা চাঁদা আদায় করে থাকে। বিভিন্ন গণ মাধ্যমে বিষয়টি কয়েকবার প্রকাশিত হলেও তারা এ বিষয় নিয়ে ডোন্ট কেয়ার।

অপরদিকে, বিএনপির অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ গণমাধ্যমকে জানান, তারা এই বিষয় নিয়ে অত্যন্ত বিপদজনক পরিবেশের মধ্যে আছেন। বিএনপির রাজনীতি আপোষহীন। রেজাউল কবির পলের পক্ষে কেরানীগঞ্জ-৩ এর সকল বিএনপির নেতাকর্মীরা এক জোট হয়েছেন। শুক্রবার পলের পক্ষে বিশাল সমাবেশ করেন তারা। কিন্তু সেই সমাবেশে সহিংসতা করার পায়তারা করছিলো নিপুণ প্যানেলের লোকজন। এর আগেও পলের উপর আক্রমণ হয়েছিলো বেশ কয়েকবার। তাই স্থানীয় নেতৃবৃন্দ আগেই প্রশাসনকে কড়া নিরাপত্তার বিষয়টি অবহিত করেন। কেরানীগঞ্জ প্রশাসন বিষয় আমলে নিয়ে র‍্যাব সহ অন্যান্য সকল প্রশাসনিক পর্যায়ের কঠোর নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করলে রেজাউল কবির পলের গণ-সংযোগ শুরু হয়। মুহুর্তেই কদমতলী এলাকায় জনসভা জনসমুদ্রে রূপান্তর হয়।
জুলাই বিপ্লব এবং গত সময়ে বিএনপির যেসব নেতাকর্মীরা মারা গেছেন তাদের জন্য দোয়ার মধ্য দিয়ে আলোচনা শুরু হয়।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফেরাত কামনা করা হয়। বেগম খালেদা জিয়ার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া হয়।
বক্তব্যতে পল বলেন, তিনি শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আপোষহীন রাজনীতিতে বিশ্বাস করেন। তিনি প্রতিহিংসার রাজনীতি বর্জন করতে আহবান জানান। এই সময় কেরানীগঞ্জ-৩ আসনের বিভিন্ন সিনিয়র নেতারা এবং ওয়ার্ড পর্যায়ের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। একযোগে ঐক্য বদ্ধ ভাবে তারা রেজাউল কবির পলের পক্ষে সহমত প্রকাশ করেন।

প্রশাসনের সহযোগিতার কারণে এই জনসমাবেশ সফলভাবে করতে পেরেছেন বলে পল কৃতজ্ঞতা প্রকাশ করেন। পল আরও বলেন, যদি তাকে সুযোগ দেয়া হয় তাহলে মাদক, চাঁদাবাজ এবং দখলদারিত্ব প্রতিহত করতে এলাকার মানুষের পাশে থাকবেন। কেরানীগঞ্জ-৩ আসনের স্থানীয় নেতা ও জনতার স্বতঃস্ফূর্ত জনসমাগমকে তিনি স্বাগত জানান এবং সবার সহযোগিতার জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park