1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৮১ বার পঠিত

ঝলক দত্ত, শ্রীমঙ্গল:
ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টায় মৌলভীবাজার রোডস্থ ইসলামী ব্যাংক শ্রীমঙ্গল শাখার সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও শ্রীমঙ্গলে বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, মোঃ সাইফুল ইসলাম বুলবুল, মনির মিয়া, সামছুদ্দুহা সেলিম, কাজী মহসীন রাহি, খন্দকার জাকির হোসেন, ছালেহ আহমদ সুমন, তারেক মিয়া, তানভীর রায়হান ওয়াসিম, হুসাইন আহমদ ও মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, ইসলামী ব্যাংকে লুটেরা ও মাফিয়া চক্র এস আলম গ্রুপের প্রভাব খাটিয়ে অদক্ষ ব্যক্তিদের অবৈধভাবে নিয়োগ দিয়েছে। তারা অবিলম্বে এসব অবৈধ নিয়োগ বাতিল, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরখাস্ত এবং ইসলামী ব্যাংকসহ দেশের সকল ব্যাংকে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park