1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

বড়লেখায় ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার, যুবক গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২০৩ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখায় ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তাজিম উদ্দিন (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গত ৩ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে মায়ারুন নেছা (৬০) ও তার নাতি ইকবাল হোসেন (১২) সংসারের বাজার করে নিজবাহাদুরপুর নয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে নিজবাহাদুরপুর এলাকার কবরস্থানের পাশে পৌঁছালে তাজিম উদ্দিন তাদের গতিরোধ করে। এসময় বাদীর গলায় দা ধরে ভয়ভীতি দেখিয়ে তার হাতে থাকা ২০ হাজার টাকা মূল্যের একটি স্যামসাং গ্যালাক্সি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
পরদিন ৪ অক্টোবর বড়লেখা থানায় মামলা (নং-০৫, ধারা ৩৯২ পেনাল কোড) দায়ের করা হয়।
এরপর থানা পুলিশের বিশেষ অভিযানে মহদিকোনা এলাকা থেকে তাজিম উদ্দিনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে।
থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, গ্রেপ্তারকৃত আসামিকে শনিবার (৪ অক্টোবর) আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park