1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে বৃষ্টি উপেক্ষা করে বিজয়া দশমীর শোভাযাত্রায় পঞ্চাশ হাজারেরও বেশি মানুষের ঢল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৬৭ বার পঠিত

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:
শ্রীমঙ্গলে বৃষ্টি উপেক্ষা করে পঞ্চাশ হাজারেরও বেশি ভক্ত-অনুরাগীর অংশগ্রহণে বিজয়া দশমীর শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হলো সনাতন ধর্মাবলম্বীদের ৫ দিনব্যাপী দুর্গোৎসব।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল সাড়ে তিনটায় মৌলভীবাজার রোডের সার্বজনীন দুর্গাবাড়ির সামনে থেকে শুরু হয় বিজয়া দশমীর শোভাযাত্রা। সরকারি ছুটির দিন হওয়ায় চারদিক থেকে ভক্তদের ঢল নামে। প্রবল বৃষ্টিও থামাতে পারেনি তাঁদের ভক্তি ও আবেগ। পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ রাস্তা, ছাদ ও বারান্দায় দাঁড়িয়ে দেখেছেন শোভা যাত্রা।
দেবী দুর্গাকে বিদায়ের মুহূর্তে ভক্তদের চোখে ছিল জল, অথচ আনন্দে ভরপুর ছিল পরিবেশ। মণ্ডপে মণ্ডপে সকালে হয় দর্পণ বিসর্জন ও দশমী পূজা। নারীরা লালপেড়ে শাড়ি ও গয়নায় সেজে প্রতিমার কাছে গিয়ে সিঁদুর, ধান, দূর্বা ও মিষ্টি নিবেদন করেন। তারপর হাসিমুখে একে অপরকে সিঁদুরে রাঙিয়ে দেন, সৃষ্টি হয় ভ্রাতৃত্ব ও ভালোবাসার এক রঙিন আবহ।
বিকেলে সার্বজনীন দুর্গাবাড়ি থেকে বের হওয়া বিজয়া শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রতিটি ট্রাকের প্রতিমা বৃষ্টির কারণে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়। শোভাযাত্রায় অংশ নেয় শ্রীমঙ্গল উপজেলা পূজা উদযাপন পরিষদ, পৌর শাখা, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন কমিটি, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা।
বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের ঢল প্রমাণ করেছে দুর্গা পূজা শুধু ধর্মীয় উৎসব নয়, বরং এটি এক মিলনমেলা, যেখানে ভ্রাতৃত্ব, শান্তি ও মানবিকতার বার্তাই হয়ে ওঠে মূল প্রেরণা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park