1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে আনসার ও ভিডিপির সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালকের পূজা মণ্ডপ পরিদর্শন

  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৯৫ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের উপমহাপরিচালক জিয়াউল হাসান বিভিএমএস, পিএএমএস, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে বিভিন্ন পুজামণ্ডপ পরিদর্শন করেন। শারদীয় দূর্গাপূজা উপলক্ষে তিনি গত ২৭ সেপ্টেম্বর শনিবার উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে যান। এসময় তার সফর সঙ্গী ছিলেন মৌলভীবাজার জেলার জেলা কমান্ড্যান্ট শাহ নেওয়াজ হোসেন, শ্রীমঙ্গল আনসার ব্যাটালিয়ন (২৪ বিএন) এর সহকারী পরিচালক মো. জাহিদ হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তোফায়েল আহমেদ, ৫নং কালাপুর ইউনিয়ন দলনেতা মনছুর আহমদ।পরিদর্শনকালে উপমহাপরিচালক মহোদয় পূজামণ্ডপে আগত পূজারী, দর্শনার্থী ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সকলকে শারদীয় শুভেচ্ছা জানান।
একইসঙ্গে তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং দায়িত্বপ্রাপ্ত
আনসার ও ভিডিপি সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময় তিনি বলেন, “ধর্মীয় উৎসব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য প্রতিটি পূজামণ্ডপে আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পূজার নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।” এসময় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। উল্লেখ্য শ্রীমঙ্গল উপজেলায় ১৭০ টি পূজা মন্ডপে ১ হাজার ৪৬ জন আনসার ও ভিডিপি সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। এছাড়া আনসার ব্যাটালিয়নের স্ট্রাইকিং ফোর্স নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে বলে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park