1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

লন্ডনে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) শ্রীমঙ্গলের আহবায়ক লিংকনকে সংবর্ধনা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৮ বার পঠিত

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) শ্রীমঙ্গলের আহবায়ক মাহবুবুর রহমান লিংকনকে সংবর্ধনা দিয়েছে যুক্তরাজ্য জাতীয়তাবাদী মৌলভীবাজার পরিবার।

সোমবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) শ্রীমঙ্গল উপজেলার আহ্বায়ক মোঃ মাহবুবুর রহমান লিংকনকে যুক্তরাজ্য প্রবাসীর জাতীয়তাবাদী মৌলভীবাজার পরিবারের পক্ষ থেকে আয়োজন করা হয় এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের।

এতে শ্রীমঙ্গলের প্রতিষ্ঠাকালীন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা জাসাস এর আহ্বায়ক শহীদুল হক চৌধুরী লিটন এর সভাপতিত্বে এবং যুক্তরাজ্য যুবদলের সহ-সভাপতি-আমিরুল ইসলাম চৌধুরী সামাদ ও শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইলিয়াছুর রহমান পাপ্পুর যৌথ পরিচালনায়
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন কুইন্স পার্ক বাংলাদেশ এসোসিয়েশন এর চেয়ারম্যান হেলাল আহমদ।
স্বাগত বক্তব্য প্রদান করেন আব্দুল মুতাকিন শিপলু। (মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক)

সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুলবুল আহমদ সাবেক সভাপতি মৌলভীবাজার কলেজ ছাত্রদলl
আজাদ মিয়া সাবেক সভাপতি বিএনপি পশ্চিম লন্ডন শাখা, রেফুল মিয়া সাবেক চেয়ারম্যান কুইন্সপার্ক বাংলাদেশ অ্যাসোসিয়েশন. তাজবীর চৌধুরী শিমুল সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা জাসাসl সরফরাজ সরফু আরাফাত রহমান মেমোরিয়াল ট্রাস্ট ইউ কে কো অর্ডিনেটর, জাহাঙ্গীর আলম জনি যুগ্ম সম্পাদক যুক্তরাজ্য যুবদল,মিলাদ হোসেন রুবেল যুগ্ন সম্পাদক যুক্তরাজ্য যুবদল,
এস এ আফজাল সাধারণ সম্পাদক ফরমার ছাত্রদল যুক্তরাজ্য, জাবের আহমদ সহ-সংগঠনিক সম্পাদক ফরমার ছাত্রদল যুক্তরাজ্য,
রাশেদুল ইসলাম সদস্য ফরমার ছাত্রদল যুক্তরাজ্য, আবু বক্কর সিদ্দিক মোহন সাবেক শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদল সদস্য.
শাকির আহমদ সাবেক শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদল সদস্য প্রমুখ
পরে কুইন্সপার্ক বাংলাদেশ অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে তাঁকে ফুলের শুভেচ্ছা জানান, কুইন্সপার্ক বাংলাদেশ অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দরা। এসময় আর উপস্থিত ছিলেন, একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park