1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

পেট্রো বাংলার তেলের পাইপ লাইনে আগুন লেগে আহত বাবা-ছেলের মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬১ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের শাসন ইলামপাড়া গ্রামে পেট্রো বাংলার তেল পাইপলাইন লিকেজ হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর আহত ৩জনের মধ্যে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ঢাকায় বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মো. ইসলাম উদ্দিন (৫০) ও তার ছেলে রেদুয়ান মিয়া (২০) মারা যায়। নিহত ইসলাম উদ্দিনের স্ত্রী গুরুতর অবস্থায় চিকিৎসাধিন রয়েছেন।
গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ভুনবীর ইউনিয়নের ইলামপাড়ায় পেট্রো বাংলার তেল পাইপ লাইনে আগুন লাগলে তেল ছড়িয়ে পড়ে ছড়ায়। ছড়ায় মাছ ভেসে উঠলে মাছ ধরতে নামলে প্রেট্রোল থেকে হঠাৎ আগুন লাগলে একই পরিবারের ৩জন গুরুতর আহত হন।
পরে আহত অবস্থায় মো. বশির মিয়া (৫০) বশির মিয়ার স্ত্রী পারভীন বেগম (৪৫) ছেলে রেদোয়ান মিয়া (২০)-কে শ্রীমঙ্গলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অবস্থা আশংকাজনক থাকায় সিলেট থেকে তাদের ঢাকা প্রেরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park