1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে বিদেশি মদ উদ্ধার, মাদক কারবারিসহ আটক ২

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১২ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আটক হয়েছে দন্ডপ্রাপ্ত এক আসামি।
সোমবার (২৩ সেপেটম্বর) শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় এসআই (নিরস্ত্র) সুজন কান্তি পাল এর নেতৃত্বে পুলিশের একটি টিম াভিযান চালিয়ে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের রাধানগর গ্রাম থেকে রাজেশ রাজগড় (২০)-কে গ্রেপ্তার করে পুলিশ। এসময় রাজেশ রাজগড়ের হেফাজত থেকে ৮ বোতল বিদেশি মদ উদ্ধার করেন পুলিশ সদস্যরা।
গ্রেপ্তারকৃত রাজজেশ উপজেলার জেরিন চা বাগানের ডলুবাড়ীর মুকুল রাজগড়ের ছেলে।
এছাড়াও জিআর ৫০/১১ (শ্রীঃ) এর ০৫ বছরের সশ্রম কারাদন্ড, ১০,০০০/-টাকা অর্থদন্ড আনাদায়ে আরও ২ মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত আসামি মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ নজরুল উপজেলার মহাজিরাবাদ গ্রামের গোফরান মিয়ার ছেলে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্যনিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park