1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

বড়লেখায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখায় শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বড়লেখা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এম.কে. এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে মণ্ডপগুলোর নিরাপত্তায় যাচাই-বাছাই করে স্বেচ্ছাসেবক নিয়োগ, সিসি ক্যামেরা স্থাপন ও দুর্গাপূজায় নিরাপত্তা ব্যবস্থায় পুলিশের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. আজমল হোসেন এবং সভাটি সঞ্চালনা করেন বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লা।
সভায় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন মিঠু, মৌলভীবাজার জেলা মজলিশের শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, এনসিপির জেলা যুগ্ম সমন্বয়কারী তানিম আহমেদ, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক শৈলেশ চন্দ্র রায়, পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব বিধান চন্দ্র দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক বিধান চন্দ্র দাস, বড়লেখা উপজেলা পূজা উদযাপন পরিষদের কমিটির সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার পালসহ বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি -সাধারণ সম্পাদক, রাজনৈতিক নেতৃবৃন্দ, গ্রাম পুলিশ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park