1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলের কুখ্যাত মাদক কারবারি স্বপন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে কুখ্যাত মাদক কারবারি ও একাধিক মামলার আসামি স্বপন গ্রেপ্তার হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. মহিবুর রহমান এর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে শহরের সোনারবাংলা রোড থেকে মাদক কারবারি স্বপন মিয়া (৪২) কে গ্রেপ্তার করে। স্বপন সোনারবাংলা রোডের ছিদ্দিক মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত ২৪ আগস্ট স্বপন মিয়ার বাড়ির সামনে থেকে স্থানীয়রা ইয়াবাসহ আকাশ দাশকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেন। তখন ঘটনাস্থল থেকে মাদকের মূল হোতা কুখ্যাত মাদক কারবারি স্বপন মিয়া পালিয়ে যায়। এ ঘটনায় আটক আকাশ দাশসহ পলাতক স্বপন মিয়ার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানার মামলা নং ২৪ (০৮) ২৫ রুজু হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, মাদক মামলার আসামি পলাতক স্বপনকে গ্রেপ্তারের পর শনিবার ২০ সেপ্টেম্বর সকালে মৌলভীবাজার জেলা কিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park