1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কৃত করল হোসাইন ফাউন্ডেশন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬০ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এসএসসি ২০২৫ এ উত্তীর্ণ শিক্ষার্থীদের শিক্ষায় উৎসাহ যোগাতে আর্থিক ভাবে পুরস্কৃত করেছে হোসাইন ফাউন্ডেশন নামের একটি সামাজিক সংগঠন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে মানবতা ও সামাজিক সংগঠন হোসাইন ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নগদ অর্থ পুরস্কার প্রদান অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (কবি ও লেখক) মো. আমিনুল ইসলাম।
উপজেলা বিএনপির আহŸায়ক কমিটির অন্যতম সদস্য মো. ইয়াকুব আলীর সভাপতিত্বে ও সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদের সঞ্চালনায় অনুষ্টানে সংগঠনের উদ্দেশ্য এবং বিভিন্ন কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন- হোসেন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী ও কাউন্সিলর (ইউকে) এবং বিশিষ্ট সমাজসেবক কায়সার মাহমুদ হোসাইন লিমন।
অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ও প্রভাষক মুহাম্মদ আব্দুল করিম, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমান।
এছাড়া কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয়, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও শাহ মুস্তাফা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ অনুষ্টানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park