1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

দুর্গাপূজার আগে শ্রীমঙ্গলে সবুজবাগ ও লালবাগের রাস্তা পরিদর্শনে ইউএনও

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫ বার পঠিত

ঝলক দত্ত,শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
শারদীয় দুর্গোৎসব ঘিরে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের সবুজবাগ ও লালবাগ এলাকার রাস্তা সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তিনি সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সবুজবাগ, লালবাগসহ আশপাশের একাধিক এলাকায় যানবাহন ও সাধারণ মানুষের চলাচলের উপযোগিতা পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি দাশ ও ৫নং ওয়ার্ডের সদস্য পিয়াস দাশ।
পরিদর্শনকালে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বিশেষ করে সবুজবাগ এলাকার মানুষ রাস্তার বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বর্ষাকালে কাদা-পানি ও গর্তে ভরা রাস্তায় চলাচল করা আরও কষ্টকর হয়ে ওঠে।
উপজেলা নির্বাহী অফিসার এসময় পূজার আগে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, “সরকার জনগণের কল্যাণে কাজ করছে। পূজা উপলক্ষে যাতে কেউ ভোগান্তিতে না পড়ে, সেজন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের প্রত্যাশা, দুর্গোৎসব শুরুর আগেই যদি রাস্তা সংস্কার ও মেরামতের কাজ সম্পন্ন হয়, তবে এ সমস্যা থেকে তারা মুক্তি পাবেন এবং উৎসব হবে আরও আনন্দমুখর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park