1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে দলিত জনগোষ্ঠীর মৌলিক অধিকার নিশ্চিতকরণে পরামর্শ সভা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৭ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি
“আমাদের সংগ্রাম, আমাদের মর্যাদা, আমাদের মুক্তি”— এ শ্লোগানকে সামনে রেখে “মানবাধিকার সুরক্ষা ও সহায়তার মাধ্যমে দলিত ও সামাজিকভাবে বঞ্চিত জনগোষ্ঠীর দারিদ্র বিমোচন ও বিদ্যমান বৈষম্য লাঘব” প্রকল্পের আওতায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হলো দলিত জনগোষ্ঠীর মৌলিক অধিকার ও নাগরিক পরিষেবায় অভিগম্যতা বিষয়ক গুরুত্বপূর্ণ পরামর্শসভা।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে শ্রীমঙ্গল পৌরসভার হলরুমে আয়োজিত এ সভায় অংশ নেন পৌরসভার কর্মকর্তাবৃন্দ ও দলিত জনগোষ্ঠীর নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফোরামের প্রধান নির্বাহী পরিমল সিং বাড়াইক। প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলম পাটুযারি। বিশেষ অতিথি ছিলেন ম্যাক বাংলাদেশের প্রতিনিধি এ হামিদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন নাগরিক উদ্যোগের ফিল্ড কো-অর্ডিনেটর জিয়ানা মার্দাজী।
সভায় বক্তারা বলেন, দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনে দারিদ্র বিমোচন, বৈষম্য হ্রাস ও সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। মৌলিক অধিকার ও নাগরিক পরিষেবা থেকে তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক মর্যাদা নিশ্চিতকরণে স্থানীয় সরকার ও নাগরিক সমাজকে একসাথে কাজ করার আহ্বান জানান বক্তারা।
এ সময় বক্তারা দলিত জনগোষ্ঠীর প্রতি বৈষম্যমূলক আচরণ বন্ধ ও প্রশাসনিক সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park